রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
রাজনীতি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খাদ্যমন্ত্রীকে শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খাদ্যমন্ত্রীকে শোকজ

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সাধন চন্দ্র মজুমদার এমপিকে শোকজ নোটিশ পাঠিয়েছে জেলার নির্বাচন অনুসন্ধান কমিটি। সোমবার নওগাঁ-১ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও জয়পুরহাটের সহকারী জজ ইফতেখার শাহরিয়ার এ নোটিশ পাঠান।

সাধন চন্দ্র মজুমদার নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও বর্তমান খাদ্যমন্ত্রী। আগামী ১৭ ডিসেম্বর (রোববার) দুপুর ৩টার সময় নির্বাচনী তদন্ত কমিটি নওগাঁ-১-এর অস্থায়ী কার্যালয়, নওগাঁ জেলা ও দায়রা জজ আদালতের সাপাহার সিনিয়র সহকারী জজ আদালতের এজলাসে স্বশরীরে উপস্থিত হয়ে শোকজের জবাব দিতে বলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী জজ ইফতেখার শাহরিয়ার।


শোকজ নোটিশে বলা হয়েছে, সাধন চন্দ্র মজুমদার এমপি গত ৪ ডিসেম্বর বিকেল ৩টার দিকে পোরশা উপজেলার সরাইগাছী প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মী সমাবেশের আয়োজন করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে মোঃ খালেকুজ্জামান নামের এক ব্যক্তি নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচনী অনুসন্ধান কমিটি অভিযোগকারীর সাক্ষ্য গ্রহণ করে। এবং অভিযোগের প্রাথমিক সত্যতা থাকায় বক্তব্য উপস্থাপনের জন্য সাধন চন্দ্র মজুমদারকে তলব করা হয়েছে এবং সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৭ ডিসেম্বর রবিবার দুপুর ৩টায় নির্বাচনী অনুসন্ধান কমিটির অস্থায়ী কার্যালয় সাপাহার সিনিয়র সহকারী জজ আদালতের এজলাসে স্বশরীরে উপস্থিত থাকার জন্য ধার্য করা হয়েছে। নির্বাচন কমিশনের জাতীয় সংসদ নির্বাচন আচরণবিধিমালার ১২ ধারায় বলা আছে, কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা তার মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাঁর পক্ষে অন্য কোনো ব্যক্তি ভোট গ্রহণের জন্য নির্ধারিত তিন সপ্তাহ সময়ের আগে কোনো ধরনের নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ হবে। এর আগে ভোটের প্রচার চালানোর সুযোগ নেই।

খুঁজুন