বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
পটুয়াখালীতে একটি ট্রলারে ধরা পড়েছে ১০০ মণ ইলিশ যৌন হয়রানি সংক্রান্ত অভিযোগ আমলে না নিলে ব্যবস্থা নেবে ইউজিসি স্থানীয় সরকার মন্ত্রীকে আহবায়ক করে জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি পুনর্গঠন রাজস্ব ব্যবস্থাপনার ডিজিটাল কার্যক্রমে ব্যবসায়ীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান নভোথিয়েটারের সাবেক মহাপরিচালক আরশাদ উল্লাহ ও তার স্ত্রীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা নাটোরে চলনবিলে জব্দকৃত অবৈধ জাল ধ্বংস এমবাপ্পের হ্যাটট্রিকে সোসিয়েদাদকে উড়িয়ে দিল রিয়াল গত ১৭ বছরে নারীর প্রতি সহিংসতা সবচেয়ে বেশি হয়েছে: ড. তিতুমীর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সাফল্যে খুশি স্টিভ ওয়াহ চ্যাম্পিয়ন্স লিগ ড্র : লিগ পর্বের সিডিং পট চূড়ান্ত
আন্তর্জাতিক নিষিদ্ধ মাইন ব্যবহার করেছে ইউক্রেন

নিষিদ্ধ মাইন ব্যবহার করেছে ইউক্রেন

রুশ সেনাদের বিরুদ্ধে নিষিদ্ধ এন্টিপার্সনেল ল্যান্ডমাইন ব্যবহার করেছে ইউক্রেন। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ শুক্রবার (৩০ জুন) এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি বলেছে, রাশিয়ান সেনাদের আটকাতে বাছবিচারহীনভাবে বিপজ্জনক এসব মাইন পুঁতেছিল ইউক্রেনীয় বাহিনী। এসব অস্ত্র ব্যবহারের নতুন প্রমাণও পাওয়া গেছে।

আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ এসব অস্ত্র ব্যবহার না করতে ইউক্রেনের সরকারের প্রতি আহ্বান জানিয়েছে তারা। সংস্থাটি বলেছে, ইউক্রেনের সরকার গত মাসে কথা দিয়েছিল, যুদ্ধে এ ধরনের অস্ত্র ব্যবহার করবে না তারা।

সেই কথা রাখার অনুরোধ জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ।

এছাড়া যেসব সেনা এগুলো ব্যবহার করেছেন তাদের বিচারের আওতায় আনারও আহ্বান জানিয়েছে সংস্থাটি।

এক বিবৃতিতে হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, নিষিদ্ধ মাইন ব্যবহারের তদন্ত করার যে প্রতিশ্রুতি ইউক্রেনের সরকার দিয়েছে, বেসামরিক মানুষের নিরাপত্তার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ।

সংস্থাটি আরও বলেছে, গত মে মাসে চিঠিতে নিষিদ্ধ মাইন ব্যবহারের বিষয়টি ইউক্রেনের সরকারকে অবহিত করা হয়। তবে ওই চিঠির জবাব দেয়নি কিয়েভ।

সূত্র: আল জাজিরা

খুঁজুন