রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
রাজনীতি নিষ্পেষিত দাস এক জাতিকে স্বাধীনতা উপহার দিয়েছে বঙ্গবন্ধু

নিষ্পেষিত দাস এক জাতিকে স্বাধীনতা উপহার দিয়েছে বঙ্গবন্ধু

নিজস্ব প্রতিবেদক :

টুঙ্গিপাড়ার মত অজপাড়া গাঁ থেকে উঠে আসা এক তরুণ কিভাবে ঐক গড়ে তুলে পরাভূত, নিষ্পেষিত, নিপীড়িত দাস এক জাতিকে তুলে এনে আমাদের স্বাধীনতা উপহার দিল। তিনিই আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু। আমাদের তার জীবনি থেকে শিক্ষা নিতে হবে।

মঙ্গলবার বিকেলে নগরীর দেওভোগের ভুইয়ারবাগ এলাকায় বিদ্যানিকেতন হাই স্কুলে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে ১০ দিন ব্যাপি আয়োজিত বইমেলার সমাপনি ও চিত্রাংকন, রচনা এবং আলোকচিত্র প্রতিযোগীতার পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা পড়াশুনার পাশাপাশি সময় পেলে ‘বঙ্গবন্ধু অসমাপ্ত আত্মজীবনী’ বইটি পড়বে। তার জীবনী আমাদের জন্য বড় পাঠ, বড় গ্রন্থ। আমি তোমাদের বলবো তোমরা সময় পেলেই বঙ্গবন্ধুর জীবনী নিয়ে পড়াশুনা করবে। এখান থেকে তোমাদের অনেক কিছুই শিক্ষনীয় আছে। মাত্র ৫৫ বছরের জীবনে বঙ্গবন্ধু শুধু মাত্র মানুষের কল্যানে কাজ করে গেছেন। এমন মহান নেতা হয়তো হাজার বছরেও আরেক জন আসবে না। আমাদের ইতিহাস সম্পর্কে জানতে হবে। জ্ঞাণ বিজ্ঞানের চর্চা করতে হবে। ভয় না পেয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, অর্থ মন্ত্রনালয়ের (অব.) অতিরিক্ত সচিব বিশ^জিৎ ভট্টাচার্য খোকন। সাংবাদিক ইউুনয়নের সভাপতি আব্দুস সালামের সঞ্চালনায় ও সংবাদের ব্যবস্থাপনা পরিচালক কাশেম হুমায়ূসের সবাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগন আওয়ামী লেিগর সভাপতি আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ বিশ^বিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ ড. রুমন রেজা এবং নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দীপু প্রমূখ।

খুঁজুন