সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে নওগাঁয় পরিবার কল্যাণ কর্মীদের কর্মবিরতি

নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে নওগাঁয় পরিবার কল্যাণ কর্মীদের কর্মবিরতি

নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে নওগাঁয় দ্বিতীয় দিনের মতো কর্মবিরতী ও অবস্থান কর্মসূচি পালন করেছে পরিবার কল্যাণ কর্মীরা। বুধবার সকাল ৯টা থেকে নওগাঁর রাণীনগর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে পরিবারকল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবারকল্যাণ সহকারীর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। কর্মবিরতী পালন করায় পরিবার পরিকল্পনা সেবা বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তীতে পড়তে হয়েছে সেবা গ্রহীতাদের। 

এসময় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ মেহেদী হাসান, পরিবার পরিকল্পনা পরিদর্শক প্রশান্ত চন্দ্র পাল, পরিবার কল্যান সহকারী শাহিনুর বানু, পরিবার কল্যাণ পরিদর্শিকা রেবা রানী সাহা প্রমুখ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

এসময় পরিবার কল্যাণ কর্মীরা দাবি করে বলেন প্রসূতি স্বাস্থ্যসেবা, কিশোর ও কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা, পুষ্টিসেবা, টিকাদান কর্মসূচিসহ নানান গুরুত্বপূর্ণ বিষয়ে সেবা দিয়ে যাচ্ছে। অথচ মাঠ কর্মচারীরা দীর্ঘ ২৬ বছর ধরে নিয়োগ বিধি থেকে বঞ্চিত। ফলে তারা বেতন গ্রেড উন্নীতকরণ, পদোন্নতিসহ চাকরি গত অন্যান্য সুযোগ-সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হতে হচ্ছে। যা অনৈতিক  কোন দাবী না। এটা তাদের মৌলিক দাবী। তাই প্রস্তাবিত নিয়োগবিধি-২০২৪ অতি দ্রুত বাস্তবায়ন না হলে ধারাবাহিক আরো কঠোর কর্মসূচি হুশিয়ারি দেন তারা। মোঃ মেহেদী হাসান বলেন, ইতোপূর্বে আমরা মানববন্ধন, শান্তিপূর্ণ অবস্থানসহ নানান কর্মসূচি পালন করে আসছি। এত কিছুর পরেও নিয়োগবিধি বাস্তবায়ন হয়নি। এটা কোন অর্নৈতিক দাবী না। এটা আমাদের মৌলিক দাবী। আমাদের দাবি নিয়োগবিধি  অতি দ্রুত বাস্তবায়ন করতে হবে।

খুঁজুন