রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
রাজনীতি নওগাঁর মহাদেবপুরে বিএনপির লিফলেট বিতরণ

নওগাঁর মহাদেবপুরে বিএনপির লিফলেট বিতরণ

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :

নওগাঁর মহাদেবপুরে ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন এর জনমত তৈরির লক্ষ্যে উপজেলা বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। 

শুক্রবার ২২ ডিসেম্বর সকাল থেকে সারাদিন উপজেলার খাজুর ইউনিয়নের ছাতুনতলী হাট, হাতুড় ইউনিয়নের মহিষবাথান হাট, চাঁন্দাশ ইউনিয়নের বাগডোব হাট প্রভৃতি স্থানে সাধারণ জনতার মাঝে এসব লিফরেট বিতরণ করা হয়। এসময় উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেট ও সাধারণ সম্পাদক হাতুড় ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন মন্ডলের নেতৃত্বে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী পথচারী, হাটুরে ও বিভিন্ন দোকানে দোকানে গিয়ে লিফলেট বিতরণ করেন। 

এসময় রবিউল আলম বুলেট বলেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে ভাগাভাগির ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের যে ডাক দিয়েছেন আমরা সেই ডাকে জনগণকে স্বতঃস্ফুর্ত অংশগ্রহণের লক্ষে লিফলেট বিতরণ করছি। যে নির্বাচনের ফলাফল আগেই ঠিক করা হয়, সেই ভাগাভাগির নির্বাচন বাংলাদেশের মানুষ বর্জন করবে। তিনি ভোট বর্জন সফল করার জন্য সচেতন জনতাকে আহ্বান জানান।

খুঁজুন