সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর নওগাঁয় বাড়ি ফেরার পথে সড়কে ঝরলো এক জনের প্রাণ

নওগাঁয় বাড়ি ফেরার পথে সড়কে ঝরলো এক জনের প্রাণ

নওগাঁয় বাবার বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে দ্রুতগামী মাইক্রো বাসের ধাক্কায় দছিরণ বিবি (৯০) নামের এক বৃদ্ধা নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ দূর্ঘটনাটি ঘটেছে সোমবার ১৫ ডিসেম্বর দুপুরের দিকে নওগাঁর সাপাহার উপজেলার সাপাহার টু নিশ্চিন্তপুর সড়কের আনারপুর বিস্কুট ফ্যাক্টরি নামক এলাকায়। নিহত দছিরণ বিবি সাপাহার উপজেলার ইসলামপুর গ্রামের মৃত ইসমাইল হোসেনের স্ত্রী

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার সকালে দছিরণ বিবি আনারপুর গ্রামে তার বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে নিজ বাড়ি ইসলামপুরে ফেরার পথে তিনি আনারপুর বিস্কুট ফ্যাক্টরির নিকটস্থ পাকা রাস্তার উপর ওটামাত্র একটি দ্রুতগামী মাইক্রোবাস তাকে সজোরে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হোন। দূর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই রাস্তায় তার মৃত্যু হয়।

এদিকে দূর্ঘটনার পর পরই ঘাতক মাইক্রোবাসটি চালকসহ দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের পরিবারসহ এলাকার লোকজনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সড়ক দূর্ঘটনায় মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন সাপাহার থানার অফিসার ইনচার্জ আনারুল ইসলাম।

খুঁজুন