সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর নওগাঁয় বজ্রপাতে প্রাণ গেলো দুই কৃষকের, আহত এক কৃষক

নওগাঁয় বজ্রপাতে প্রাণ গেলো দুই কৃষকের, আহত এক কৃষক

নওগাঁয় বজ্রপাতে প্রাণ গেলো দুই কৃষকের। গতকাল বৃহস্পতিবার ১২ মার্চ সকালে হঠাৎ করেই আকাশ থেকে বৃষ্টি ঝরতে থাকে সেই বৃষ্টির মাঝে বজ্রপাতে নওগাঁর পৃথক স্থানে দু'জন কৃষকের মৃত্যু হয়।

 নিহত কৃষকরা হলেন, নওগাঁর ধামুরহাট উপজেলার ভাবির মোড় এলাকার মোখলেছুর রহমানের ছেলে জালাল উদ্দিন ও মান্দা উপজেলার চকরামপুর মধ্য পাড়ার মোসলেম এর ছেলে পিন্টু। স্থানীয় সুত্রে জানাগেছে, কৃষক জালাল উদ্দিন ঘটনার সময় মাঠে শসা তুলছিলেন সে সময় বৃষ্টির সাথে বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় জালাল উদ্দিনের। পড়ে খবর পেয়ে তার পরিবারের লোকজন ও প্রতিবেশিরা ঘটনাস্থল থেকে মৃতদেহ বাড়িতে নিয়ে আসেন।

 বজ্রপাতে কৃষকের মৃত্যু হওয়ার খবর পেয়ে ধামুরহাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অপরদিকে মান্দা থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, কৃষক পিন্টু তার বাড়ির পাশের এলাকায় ধান ক্ষেত পরিচর্যা কাজ করাকালে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই পিন্টুর মৃত্যু হয় এসময় তার সাথে থাকা একজন আহত হয়। আহত কৃষককে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন স্থানিয় লোকজন এছাড়া নিহতের স্বজন ও প্রতিবেশীরা ঘটনাস্থল থেকে পিন্টুর মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নেয়। বজ্রপাতে দু'জন কৃষক মৃত্যুর ঘটনায় দু' জনের পরিবার সহ আত্মীয় স্বজনদের মাঝে নেমে এসেছে শোকের ছাঁয়া।

খুঁজুন