সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর নওগাঁয় দাদা কর্তৃক ধর্ষণের শিকার স্কুল ছাত্রী অন্তসত্তা

নওগাঁয় দাদা কর্তৃক ধর্ষণের শিকার স্কুল ছাত্রী অন্তসত্তা

নওগাঁয় প্রতিবেশি দাদা কর্তৃক ধর্ষণের (যৌন লালসার শিকার) হয়ে সপ্তম শ্রেণীতে পড়ুয়া স্কুল ছাত্রী অন্তসত্তা, অভিযুক্ত দাদা মোহসিন কে আটক পূর্বক বিজ্ঞ আদালতের মাধ্যমে শুক্রবার ১৩ মার্চ নওগাঁ জেলা কারাগারে প্রেরন করেছেন পুলিশ। প্রতিবেশী দাদা কর্তৃক স্কুল পড়ুয়া নাতনীকে ধর্ষণের ঘটনাটি ঘটেছে নওগাঁর বদলগাছী উপজেলার ভগবানপুর গ্রামে। 

আটককৃত মোহসিন বদলগাছী উপজেলার মৃত মছির উদ্দিন ওরফে ভুসির ছেলে ও ভিকটিম এলাকার একটি উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণীতে পড়ুয়া স্কুল ছাত্রী। থানা সুত্রে জানাগেছে, ভিকটিম ছাত্রীর বাবা অন্যত্র বিয়ে করে আলাদা ভাবে ঘর সংসার করেন এছাড়া ভিকটিম এর নিজের মা মারা যাওয়ায় ভিকটিম ছাত্রী তার দাদীর কাছে থাকাকালে প্রতিবেশি দাদা মোহসিন তার অসহায়ত্বের সুযোগ নিয়ে ও প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করেন।

 ধর্ষণের কিছুদিন পর স্কুল ছাত্রীর শরীরে পরিবর্তন দেখাদিলে তাকে চিকিৎসকের কাছে নিলে পরীক্ষা রির্পোটে জানাযায় ছাত্রী অন্তসত্তা। এক পর্যায়ে ভিকটিম স্কুল ছাত্রী জানায় দাদা মোহসিন তাকে ধর্ষণ করেছে। এঘটনায় ভিকটিম ছাত্রীর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দিলে বৃহস্পতিবার রাতে থানা পুলিশ মোহসিনকে গ্রেফতার করার পর শুক্রবার বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে প্রেরন করা হয়। বদলগাছী থানার অফিসার ইনচার্জ মোঃ লুৎফর রহমান জানান, এঘটনায় বদলগাছী ধর্ষণ মামলা দায়ের করার পরই অভিযুক্তকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে প্রেরন করা হয়।

খুঁজুন