শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
রয়্যাল এনফিল্ড কিনতে পুলিশ সদস্যদের ঋণ দেবে কমিউনিটি ব্যাংক • ভূমিকম্পে বেঁচে ফেরা রামোস খেললেন হাইতির জার্সিতে, দেখেন আর্জেন্টিনার হয়ে খেলার স্বপ্ন • ৫০ হাজার গাছ লাগাবে ব্র্যাক ব্যাংক • নোয়াখালীতে বিছানার নিচ থেকে পাইপগান ও পিলেট উদ্ধার, গ্রেপ্তার ১ • এ্যানিসহ ৫ নেতাকে যে দায়িত্ব দিল বিএনপি • ‘শত্রু আছে বলেই বন্ধু বেশি’: সাংস্কৃতিক ব্যক্তিদের স্মৃতিতে খালিদী • প্রাইভেটকারে চড়িয়ে শিক্ষককে বিদায় • ভারতের আগরতলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা নানকের আগমনে সতর্ক বিএনপি • এক মাস পর ফের চুয়েটে ‘শাটডাউন’, উত্তাপ ছড়াল নগরীতে • চকবাজারের গুদামের আগুন ৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
দেশের খবর নওগাঁয় দুই মাথা ও তিন হাত বিশিষ্ট শিশুর জন্ম

নওগাঁয় দুই মাথা ও তিন হাত বিশিষ্ট শিশুর জন্ম

নওগাঁয় দুই মাথা ও তিন হাত বিশিষ্ট অদ্ভুত এক শিশুর জন্ম হয়েছে। বৃহস্পতিবার ২৭ নভেম্বর দুপুর ১২ টার দিকে নওগাঁ জেলা শহরের রুবির মোড় এলাকায় প্রাইম ল্যাব এন্ড হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ঐ শিশুর জন্ম হয়। তবে জন্মের মাত্র ১ ঘন্টা পরই শিশুটি'র মৃত্যু হয়। নওগাঁ জেলা সদরের চকপ্রসাদ এলাকার বাসিন্দা আরিফা নামের এক গৃহবধূর পেট থেকে এই শিশুর জন্ম হয়।
জানা যায়, নওগাঁ জেলা শহরের প্রাইম ল্যাব এন্ড হাসপাতালে গৃহবধূ আরিফার সিজারিয়ান অপারেশন হয়। অপারেশনেট মাধ্যমে ঐ শিশুর জন্ম হয়। জন্মের মাত্র ১ ঘন্টা পরেই শিশুটির মৃত্যু হয়েছে। পরবর্তীতে সেই শিশুটিকে তার বাবা হাসপাতাল থেকে নিয়ে যায়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, বর্তমানে শিশুটির মা চিকিৎসাধীন রয়েছেন এবং সুস্থ্য আছেন।

খুঁজুন