বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে সারের পর্যাপ্ত মজুত আছে, কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
রাজনীতি নওগাঁয় মহিলা আওয়ামীলীগের ৫৪তম' প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নওগাঁয় মহিলা আওয়ামীলীগের ৫৪তম' প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :

সারা দেশের মতো নওগাঁর রাণীনগরে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম এর ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ রাণীনগর উপজেলা শাখা নানা কর্মসূচি গ্রহণ করেন। 

সোমবার কর্মসূচির প্রথমেই উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ শেষে আবার কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে কেক কাটার পর জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক চাঁদ আক্তার বানু (পারভীন) এর সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬, 'আত্রাই-রাণীনগর' আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল। 

আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ালীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল খালেক, মহিলা বিষয়ক সম্পাদক শামীম আরা পারভীন লিজা, সদর ইউপি চেয়ারম্যান চন্দনা শারমিন রুমকি, উপজেলা যুবলীগের সম্পাদক সাইফুল ইসলাম সজল, ভাইস চেয়ারম্যান জার্জিস হাসান মিঠু প্রমুখ। এছাড়াও উপজেলা আওয়ামীলীগের সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 

এসময় প্রধান অতিথি বলেন, দেশের সকল সফলতার পেছনে মহিলাদের ভূমিকা অনন্য। আজ প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদের স্পিকার সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ন পদে মহিলারা নেতৃত্ব দিচ্ছে। এটি আমাদের জন্য বড় একটি সফলতা। তাই আগামীতেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে মহিলা আওয়ামীলীগের সকল নেত্রীদের গুরুত্বপূর্ন ভূমিকা রাখার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রতি আহবান জানান তিনি।

খুঁজুন