বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে সারের পর্যাপ্ত মজুত আছে, কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
অর্থ ও বাণিজ্য নওগাঁয় নিম্নমানের শিশু খাদ্য বিক্রি করায় ব্যবসায়ীর জরিমানা

নওগাঁয় নিম্নমানের শিশু খাদ্য বিক্রি করায় ব্যবসায়ীর জরিমানা

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টারঃ


নওগাঁয় নিম্নমানের শিশু খাদ্য বিক্রি করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। একই সময় আরো ২ টি প্রতিষ্ঠানের ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা। সর্বমোট ৩ টি প্রতিষ্ঠানের ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে উপরোক্ত জরিমানা আরোপ ও আদায় করা হয়। 

সত্যতা নিশ্চিত করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁ কার্যালয় এর

সহকারী পরিচালক মোঃ শামীম হোসেন জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে,  জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় ও উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতায় বুধবার ২৩ নভেম্বর নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শামীম হোসেন এবং নওগাঁ জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা চিন্ময় প্রামানিক নওগাঁ জেলা সদর উপজেলার মিষ্টি পট্টি ও সুপারি পট্টি এলাকায়  যৌথ অভিযান পরিচালনা করাকালে

অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি সংরক্ষণের অপরাধে মুক্তা মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা এবং মেয়াদহীন ও নিম্নমানের শিশু খাদ্য বিক্রয়ের অপরাধে সম্পর্ক স্টোর কে ১০ হাজার টাকা এবং সিরাজ স্টোর কে  ৫ হাজার টাকা "ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী" জরিমানা আরোপ ও আদায় করা হয়। এসময় বিপুল পরিমাণ মেয়াদহীন শিশু খাদ্য ধ্বংস করা হয় বলেও জানিয়েছেন অভিযানিক কর্মকর্তা। অভিযানে নওগাঁ পুলিশ লাইনের একটি চৌকষ টিম সহযোগীতা করেন। 

জনস্বার্থে এ ধরনের তদারকি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

খুঁজুন