শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার
"নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ন্যায় বিচার নিশ্চিত করি, ভুক্তভোগীদের সুরক্ষা দিই, দায়মুক্তির অবসান ঘটাই" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁয় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধপক্ষ উপলক্ষে র্যালী, চিত্রাংকন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। খান ফাউন্ডেশনের বাস্তবায়নে আঞ্চলিক পল্লী উন্নয়ন সংস্থা (আপোস) কর্তৃক বাস্তবায়ন সহযোগিতায় সুইস এজেন্সি ফর ডেভলপমেন্ট এন্ড কো-অপারেশন (এসডিসি), গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় জিএফ নাগরিকতার কারিগরি সহায়তায় ভয়েজে’স ফর চেঞ্জ প্রকল্পের অধিনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গতকাল বৃহস্পতিবার দুপুরে র্যালী ও চিত্রাংকন শেষে নওগাঁ সরকারি বিএমসি মহিলা কলেজ মিলনায়তনে কলেজের অধ্যক্ষ মো: সারওয়ার জাহানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আয়েশা সিদ্দিকা। সভায় স্বাগত বক্তব্য রাখেন খান ফাউন্ডেশনের জেলা প্রজেক্ট কর্মকর্তা মো: নুরুজ্জামান বুলবুল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা অধিদপ্তর নওগাঁর উপ-পরিচালক আমেনা খাতুন, কলেজের বাংলা বিভাগের শিক্ষক শুভ্র দেব আলোচক হিসেবে বক্তব্য রাখেন। এছাড়াও সদর উপজেলার তথ্য কর্মকর্তা, অন্যান্য শিক্ষকবৃন্দসহ প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা শুধু নারীরা নির্যাতনের শিকার কেন বেশি হচ্ছে এবং এমন সমস্যার সমাধান কিভাবে করা যায় সেই বিষয়ে কলেজের শিক্ষার্থীদের কাছে আলোচনা তুলে ধরেন। এছাড়া একজন নির্যাতিত নারী কিভাবে ন্যায্য বিচার পাবেন সেই বিষয়ে বিশেষ করে মেয়েদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কোন বিকল্প নেই বলে বক্তারা তুলে ধরেন। তাই নারী নির্যাতন প্রতিরোধ করতে প্রথমে নিজেদের পরে অন্যদের সচেতন করার প্রতি আহ্বান জানানো হয়।
নওগাঁয় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধপক্ষ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
নওগাঁয় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধপক্ষ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার"নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ন্যায় বিচার নিশ্চিত করি, ভুক্তভোগীদের সুরক্ষা দিই, দায়মুক্তির অবসান ঘটাই" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁয় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধপক্ষ উপলক্ষে র্যালী, চিত্রাংকন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। খান ফাউন্ডেশনের বাস্তবায়নে আঞ্চলিক পল্লী উন্নয়ন সংস্থা (আপোস) কর্তৃক বাস্তবায়ন সহযোগিতায় সুইস এজেন্সি ফর ডেভলপমেন্ট এন্ড কো-অপারেশন (এসডিসি), গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় জিএফ নাগরিকতার কারিগরি সহায়তায় ভয়েজে’স
ফর চেঞ্জ প্রকল্পের অধিনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।গতকাল বৃহস্পতিবার দুপুরে র্যালী ও চিত্রাংকন শেষে নওগাঁ সরকারি বিএমসি মহিলা কলেজ মিলনায়তনে কলেজের অধ্যক্ষ মো: সারওয়ার জাহানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আয়েশা সিদ্দিকা। সভায় স্বাগত বক্তব্য রাখেন খান ফাউন্ডেশনের জেলা প্রজেক্ট কর্মকর্তা মো: নুরুজ্জামান বুলবুল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা অধিদপ্তর নওগাঁর উপ-পরিচালক আমেনা খাতুন, কলেজের বাংলা বিভাগের শিক্ষক শুভ্র দেব আলোচক হিসেবে বক্তব্য
রাখেন। এছাড়াও সদর উপজেলার তথ্য কর্মকর্তা, অন্যান্য শিক্ষকবৃন্দসহ প্রমুখ বক্তব্য রাখেন।সভায় বক্তারা শুধু নারীরা নির্যাতনের শিকার কেন বেশি হচ্ছে এবং এমন সমস্যার সমাধান কিভাবে করা যায় সেই বিষয়ে কলেজের শিক্ষার্থীদের কাছে আলোচনা তুলে ধরেন। এছাড়া একজন নির্যাতিত নারী কিভাবে ন্যায্য বিচার পাবেন সেই বিষয়ে বিশেষ করে মেয়েদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কোন বিকল্প নেই বলে বক্তারা তুলে ধরেন। তাই নারী নির্যাতন প্রতিরোধ করতে প্রথমে নিজেদের পরে অন্যদের সচেতন করার প্রতি আহ্বান জানানো হয়।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] |
গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত