রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
রাজনীতি নড়াইল জেলা যুবলীগের সভাপতি মাসুম, সাধারণ সম্পাদক খোকন

নড়াইল জেলা যুবলীগের সভাপতি মাসুম, সাধারণ সম্পাদক খোকন



নড়াইল সংবাদদাতা:


গাউছুল আজম মাসুমকে সভাপতি ও খোকন সাহাকে সাধারণ সম্পাদক করে নড়াইল জেলা যুবলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।


মঙ্গলবার (২৮ মে) যুবলীগের দফতর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



 যুবলীগের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নড়াইল জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল যৌথভাবে নড়াইল জেলা যুবলীগের আংশিক কমিটি ঘোষণা করেছেন।


এ কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে বলে উল্লেখ করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে। 

খুঁজুন