স্পোর্টস ডেস্ক: নরওয়ের শীর্ষ লিগের একটি ফুটবল ম্যাচে গ্যালারির অংশ ভেঙে পড়ার অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। ত্রোমসো ও বোদা/গ্লিম্টের মধ্যকার ওই ম্যাচে সফরকারী দলের সমর্থকদের গ্যালারিটি ধসে পড়ে। প্রবল বৃষ্টির মধ্যে এই দুর্ঘটনায় কয়েকজন সমর্থক নিচে পড়ে আহত হন।
রোববার অনুষ্ঠিত ওই ম্যাচের প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগের মুহূর্তে এই দুর্ঘটনাটি ঘটে। বোদা/গ্লিম্টের গোলরক্ষক নিকিতা হাইকিন গোলপোস্টের পেছন দিকের এই ঘটনাটি দেখতে পেয়ে রেফারিকে নজর দিতে বলেন। সে সময় ভারী বৃষ্টির মধ্যে সফরকারী দলের সমর্থকরা সেখানে দাঁড়িয়ে খেলা উপভোগ করছিলেন।
বোদা/গ্লিম্টের প্রেস অফিসার সাইমেন পেডেরসেন জানান, গ্যালারির ভাঙা অংশ দিয়ে মোট পাঁচ জন ব্যক্তি নিচে পড়ে যান। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় অন্তত একজনকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে ত্রোমসো ক্লাব এক বিবৃতিতে জানায়, প্রাথমিক তথ্যে একজন ব্যক্তি নিচে পড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও বোদা/গ্লিম্টের সমর্থক আন্দ্রিয়েন মোয়েন গণমাধ্যমকে জানান, সমর্থকরা গানে গানে লাফালাফি করার সময় হঠাৎ মেঝেটি দুই টুকরো হয়ে ভেঙে যায়। এই ঘটনার পর নরওয়ে ফুটবল ফেডারেশন, পুলিশ, সফরকারী দল ও সমর্থকগোষ্ঠীর সঙ্গে আলোচনা করা হয়। পরবর্তীতে গোলশূন্য অবস্থায় স্থগিত থাকা ম্যাচটি পুনরায় মাঠে গড়ায়।
নরওয়েতে গ্যালারির অংশ ভেঙে পড়ে হাসপাতালে দর্শক
নরওয়েতে গ্যালারির অংশ ভেঙে পড়ে হাসপাতালে দর্শক
স্পোর্টস ডেস্ক: নরওয়ের শীর্ষ লিগের একটি ফুটবল ম্যাচে গ্যালারির অংশ ভেঙে পড়ার অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। ত্রোমসো ও বোদা/গ্লিম্টের মধ্যকার ওই ম্যাচে সফরকারী দলের সমর্থকদের গ্যালারিটি ধসে পড়ে। প্রবল বৃষ্টির মধ্যে এই দুর্ঘটনায় কয়েকজন সমর্থক নিচে পড়ে আহত হন।রোববার অনুষ্ঠিত ওই ম্যাচের প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগের মুহূর্তে এই দুর্ঘটনাটি ঘটে। বোদা/গ্লিম্টের গোলরক্ষক নিকিতা হাইকিন গোলপোস্টের পেছন
দিকের এই ঘটনাটি দেখতে পেয়ে রেফারিকে নজর দিতে বলেন। সে সময় ভারী বৃষ্টির মধ্যে সফরকারী দলের সমর্থকরা সেখানে দাঁড়িয়ে খেলা উপভোগ করছিলেন।বোদা/গ্লিম্টের প্রেস অফিসার সাইমেন পেডেরসেন জানান, গ্যালারির ভাঙা অংশ দিয়ে মোট পাঁচ জন ব্যক্তি নিচে পড়ে যান। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় অন্তত একজনকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে ত্রোমসো ক্লাব এক বিবৃতিতে জানায়, প্রাথমিক
তথ্যে একজন ব্যক্তি নিচে পড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও বোদা/গ্লিম্টের সমর্থক আন্দ্রিয়েন মোয়েন গণমাধ্যমকে জানান, সমর্থকরা গানে গানে লাফালাফি করার সময় হঠাৎ মেঝেটি দুই টুকরো হয়ে ভেঙে যায়। এই ঘটনার পর নরওয়ে ফুটবল ফেডারেশন, পুলিশ, সফরকারী দল ও সমর্থকগোষ্ঠীর সঙ্গে আলোচনা করা হয়। পরবর্তীতে গোলশূন্য অবস্থায় স্থগিত থাকা ম্যাচটি পুনরায় মাঠে গড়ায়।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত