রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
আন্তর্জাতিক নরওয়ের রাজা হ্যারাল্ডের শারীরিক অবস্থার অবনতি

নরওয়ের রাজা হ্যারাল্ডের শারীরিক অবস্থার অবনতি

নরওয়ের ৮৯ বছর বয়সী রাজা পঞ্চম হ্যারাল্ডের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। রক্তের জটিলতার কারণে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দেশটির রাজপ্রাসাদ রোববার এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

ইউরোপের সবচেয়ে বয়স্ক ক্ষমতাসীন রাজা হ্যারাল্ড হিমোলাইটিক অ্যানিমিয়া রোগে ভুগছেন। এ রোগে স্বাভাবিকের তুলনায় দ্রুত লোহিত রক্তকণিকা নষ্ট হয়ে যায়। এর ফলে শরীরে দুর্বলতা, ফ্যাকাশে ভাব ও শ্বাসকষ্ট দেখা দিতে পারে।

রাজপ্রাসাদের বিবৃতিতে বলা হয়েছে, ‘সপ্তাহান্তে মহামান্য রাজার শারীরিক অবস্থার অবনতি হয়েছে।’ তাঁর রক্তে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ ধরা পড়েছে এবং এ জন্য তাঁকে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে। 

গত সোমবার কর্টিসোন চিকিৎসার কারণে শরীরে অতিরিক্ত তরল জমে যাওয়ায় তাঁকে অসলো ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়। একই সঙ্গে তাঁকে দুই সপ্তাহের জন্য রাজকীয় দায়িত্ব থেকে বিরত রাখা হয়।

রাজপ্রাসাদ এর আগে জানিয়েছিল, আগামী ১ ও ২ সেপ্টেম্বর নরওয়ের ট্রন্ডেলাগ অঞ্চলে রাজার নির্ধারিত সফর বাতিল করা হয়েছে। এই সফর তাঁর ঘোষিত অসুস্থতাজনিত ছুটির সময়সীমা শেষ হওয়ার পর হওয়ার কথা ছিল। হাসপাতালে রাজপরিবারের বেশ কয়েকজন সদস্য রাজা হ্যারাল্ডকে দেখতে গেছেন।

নরওয়ের সংবাদপত্র ভারডেনস গ্যাং জানিয়েছে, রাজার স্ত্রী রানী সোনজা, তাঁদের ছেলে ক্রাউন প্রিন্স হাকন এবং হাকনের স্ত্রী ক্রাউন প্রিন্সেস মেটে-মারিত রোববার হাসপাতালে তাঁকে দেখতে যান। রাজার বোনও তাঁকে দেখতে গিয়েছেন। তবে হাসপাতাল থেকে বের হওয়ার সময় তাঁদের কেউ সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।

খুঁজুন