রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
রাজনীতি নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যের বিকল্প নেই

নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যের বিকল্প নেই

নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যের কোন বিকল্প নেই। দেশ আজ ক্রান্তিলগ্নে। কিছু কুচক্রীমহল দেশকে অস্থিতিশীল করতে চায়। পাচার করা টাকায় বিদেশে তারা বাংলাদেশের ভাবমুর্তি বিনষ্টে কাজ করে যাচ্ছে। তাই আজ শিক্ষক, সাংবাদিক, আলেম-ওলামাসহ সকল নাগরিককে ঐক্যবদ্ধ হয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যারন তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়ন করে আগামী প্রজন্মের জন্য দেশকে নতুন করে বিনির্মাণ করতে হবে।

শুক্রবার বিকেলে দিনাজপুরের বিরামপুর উপজেলা বিএনপি আয়োজিত মতবিনিমিয় সভায় উপরোক্ত বক্তব্য দেন বিএনপি’র স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয় চত্ত্বরে মিঞা মো. শফিকুল ইসলাম মামুনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন বিশিষ্ট চক্ষু চিকিৎসক ডা. মোখলেসুর রহমান, নবাবগঞ্জ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মকবুলার রহমান গোর্কী, পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আরমান হোসেন, কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান প্রমুখ।

সভায় উপজেলার সকল স্তরের শিক্ষক, সাংবাদিক, আলেম-ওলামা, মসজিদের ইমাম-মোয়াজ্জিনসহ বিভিন্ন পেশাজীবী অংশগ্রহন করেন।

খুঁজুন