স্পোর্টস ডেস্ক: জাতীয় সংসদ সদস্য ইশরাক হোসেনকে প্রধান করে বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কনফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহফুজ হাসান। জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খানের সই করা এক আদেশে এই নতুন কমিটি ঘোষণা করা হয়। কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আদেশের দিন থেকেই এই নতুন কমিটির কার্যক্রম কার্যকর করা হয়েছে।
গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন আয়োজন ও দায়িত্ব হস্তত্তরে ব্যর্থ হওয়ায় পূর্বের অ্যাডহক কমিটি বিলুপ্ত করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ আইনের বিভিন্ন ধারা ও চেয়ারম্যানের ওপর অর্পিত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন কমিটিতে সহসভাপতি হিসেবে রাখা হয়েছে জেসমিন নাহার, মো. মনিরুল ইসলাম, প্রকৌশলী মো. আব্দুল হালিম, মোহাম্মদ তারিকুল আলম, মো. শহীদুল ইসলাম এবং শাহেদ ওয়াহেদ আলীকে। এছাড়া যুগ্ম সম্পাদক পদে মো. শাহাদাত হোসেন খান ও সাঈদ মো. আলভী দায়িত্ব পেয়েছেন।
নতুন সাধারণ সম্পাদক মাহফুজ হাসান জাতীয় স্যান্ডো ও কোরাস প্রতিযোগিতায় স্বর্ণপদকজয়ী একজন খেলোয়াড়। তিনি অতীতে বিচারক ও ক্রীড়া সংগঠক হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে কোষাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে মো. হাবিবুল্লাহ পারভেজকে। এছাড়া কমিটিতে বিভিন্ন পদে ১৮ জন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা অনুযায়ী নতুন এই অ্যাডহক কমিটিকে সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজ শেষ করতে হবে। দায়িত্ব গ্রহণের পরবর্তী তিন মাসের মধ্যে কনফেডারেশনের নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন শেষে গঠিত নির্বাচিত কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে সমস্ত দায়িত্ব হস্তান্তর করতে হবে।
নতুন দায়িত্বে ইশরাক
নতুন দায়িত্বে ইশরাক
স্পোর্টস ডেস্ক: জাতীয় সংসদ সদস্য ইশরাক হোসেনকে প্রধান করে বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কনফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহফুজ হাসান। জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খানের সই করা এক আদেশে এই নতুন কমিটি ঘোষণা করা হয়। কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আদেশের দিন থেকেই এই নতুন কমিটির কার্যক্রম কার্যকর করা হয়েছে।গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন আয়োজন ও দায়িত্ব হস্তত্তরে ব্যর্থ হওয়ায় পূর্বের অ্যাডহক কমিটি বিলুপ্ত করা
হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ আইনের বিভিন্ন ধারা ও চেয়ারম্যানের ওপর অর্পিত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন কমিটিতে সহসভাপতি হিসেবে রাখা হয়েছে জেসমিন নাহার, মো. মনিরুল ইসলাম, প্রকৌশলী মো. আব্দুল হালিম, মোহাম্মদ তারিকুল আলম, মো. শহীদুল ইসলাম এবং শাহেদ ওয়াহেদ আলীকে। এছাড়া যুগ্ম সম্পাদক পদে মো. শাহাদাত হোসেন খান ও সাঈদ মো. আলভী দায়িত্ব পেয়েছেন।নতুন সাধারণ সম্পাদক মাহফুজ হাসান জাতীয় স্যান্ডো ও কোরাস প্রতিযোগিতায় স্বর্ণপদকজয়ী একজন খেলোয়াড়। তিনি অতীতে বিচারক
ও ক্রীড়া সংগঠক হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে কোষাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে মো. হাবিবুল্লাহ পারভেজকে। এছাড়া কমিটিতে বিভিন্ন পদে ১৮ জন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে।জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা অনুযায়ী নতুন এই অ্যাডহক কমিটিকে সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজ শেষ করতে হবে। দায়িত্ব গ্রহণের পরবর্তী তিন মাসের মধ্যে কনফেডারেশনের নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন শেষে গঠিত নির্বাচিত কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে সমস্ত দায়িত্ব হস্তান্তর করতে হবে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত