বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
গজারিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত • আদেশ ‘অমান্য করায়’ চট্টগ্রামে পুলিশ সার্জেন্ট বরখাস্ত • শূন্যের রেকর্ড, ক্যারিয়ারের সর্বনিম্ন গড়, মুমিনুলের বিভীষিকা চলছেই • বিদ্যুৎ বিতরণ সক্ষমতা বাড়াতে সাড়ে ১৩ হাজার কোটি টাকার ২ প্রকল্প অনুমোদন • হাসিনার ফেরার পরিকল্পনা আর ঢাকার প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত • সিম কার্ড থাকার পরও ফোনে ‘নো সার্ভিস’ দেখায় কেন? • হাজারো মানুষের ভিটা বাঁচাতে ৫৮৭ কোটি টাকার প্রকল্প বাতিলের দাবি • জিয়াউলের এমন শাস্তি হওয়া উচিত, যাতে ‘দুনিয়া থেকে অবাঞ্ছিত’ হয়ে যান: শুনানিতে প্রধান কৌঁসুলি • যুব মহিলা লীগ নেত্রীকে বাংলোতে ডাকলেন ওসি, অতঃপর... • মোড় ঘুরে যায় ৫ আগস্ট দিল্লিতে সেই সংবাদ সম্মেলনের পর
বিনোদন নতুন নামে ১২ বছর পর শুভর সিনেমা

নতুন নামে ১২ বছর পর শুভর সিনেমা

নির্মাতা সোহানুর রহমান সোহানের ‘লাভলী: মন বোঝে না’ সিনেমার শুটিং শুরু হয়েছিল শ্রীলঙ্কাতে, ২০১৩ সালে। শুটিং শুরুর পর চিত্রনায়ক আরিফিন শুভ ও প্রযোজকের দ্বন্দ্বের কারণে সিনেমাটি ছেড়ে দেন পরিচালক। এরপর সিনেমার শেষ অংশের কাজ করেন শাহাদাৎ হোসেন লিটন। অবশেষে আলোর মুখ দেখছে ‘লাভলী: মন বোঝে না’। তবে সিনেমাটি পরিচালক ও প্রযোজকের দায়িত্বে নেই পুরোনো কেউ।

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্রে দেখা যাচ্ছে, ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে সিনেমাটি পরিচালনা করেছেন আয়েশা সিদ্দিকা। ১২ বছর পর এটি নতুন নামে মুক্তি পেতে চলেছে। এবার নাম রাখা হয়েছে ‘মন যে বোঝে না’। আগামীকাল শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে এটি।

সিনেমাটির মুক্তির খবর জানিয়ে পরিচালক আয়েশা সিদ্দিকা ফেসবুকে লিখেছেন, ‘ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায়, আয়েশা সিদ্দিকার পরিচালনায় আসছে এক হৃদয়ছোঁয়া রোমান্টিক ও পারিবারিক গল্প “মন যে বোঝে না”। মুক্তি পাচ্ছে ৭ নভেম্বর।’

বিষয়টি নিয়ে নির্মাতা শাহাদাৎ হোসেন লিটন জানান, সিনেমার কিছু অংশের কাজ শেষে তিনি সরে আসেন। পরে আয়েশা সিদ্দিকা এটি শেষ করেন।

জানা গেছে, সিনেমার মুক্তির খবর জানেন না কেন্দ্রীয় চরিত্রের অভিনয় করা তমা মির্জা ও আরিফিন শুভরা।

চিত্রনায়িকা তমা মির্জা বলেন, ‘সিনেমা মুক্তি সামনে রেখে আমার সঙ্গে যোগাযোগ করা হয়নি। গণমাধ্যম থেকে মুক্তির খবর জেনেছি। এটি এক যুগ আগের সিনেমা।’

এই সিনেমায় আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, হাসান মাসুদ, মনিরা মিঠু, চৈতী, কাবিলাসহ অনেকে।

খুঁজুন