রাজনীতি ডেস্ক: মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে বর্তমানে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসার লক্ষ্যে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে সংশ্লিষ্ট আইনজীবীর মাধ্যমে দিল্লির বাংলাদেশ হাই কমিশনে এই আবেদনপত্র পাঠানো হয়েছে। ২০২৪ সালের আগস্টে ক্ষমতার পালাবদলের পর দেশ ছেড়ে যাওয়ার পর এটিই তার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক যোগাযোগের প্রথম উল্লেখযোগ্য ঘটনা হিসেবে সামনে এল।
রয়টার্সের হাতে আসা ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, লন্ডভিত্তিক ল ফার্ম ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লির বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত হাই কমিশনার প্রীতি রহমানের কাছে এই অনুরোধপত্র জমা দিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার পূর্বের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে মর্মে খবর পাওয়া গেছে। এই প্রেক্ষাপটে তার নাগরিক অধিকার এবং আন্তর্জাতিক মানবাধিকার সনদের বাধ্যবাধকতা অনুযায়ী দ্রুত নতুন পাসপোর্ট ও পরিচয়পত্র ইস্যু করার অনুরোধ জানানো হয়েছে।
এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২৪ সালের নভেম্বরে ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে দমনপীড়নের নির্দেশদাতা হিসেবে হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ডের রায় প্রদান করে। তবে ভারত থেকে তিনি বরাবরই এই সমস্ত অভিযোগ অস্বীকার করে আসছেন এবং ডিসেম্বরের মধ্যে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সূত্রে জানা গেছে, আইনি আনুষ্ঠানিকতা ও প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই তার দেশে ফেরার সুনির্দিষ্ট তারিখ নির্ধারিত হবে।
এদিকে শেখ হাসিনার এই আবেদন এবং সম্ভাব্য দেশে ফেরার পরিকল্পনা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নতুন উত্তেজনার জন্ম দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে, তাকে ঘিরে তৈরি হওয়া এই পরিস্থিতি প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে ঢাকার চলমান কূটনৈতিক সম্পর্কেও প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। এ বিষয়ে মন্তব্য জানার জন্য রয়টার্স যোগাযোগ করলেও বাংলাদেশ হাই কমিশন বা সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স
নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স
রাজনীতি ডেস্ক: মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে বর্তমানে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসার লক্ষ্যে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে সংশ্লিষ্ট আইনজীবীর মাধ্যমে দিল্লির বাংলাদেশ হাই কমিশনে এই আবেদনপত্র পাঠানো হয়েছে। ২০২৪ সালের আগস্টে ক্ষমতার পালাবদলের পর দেশ ছেড়ে যাওয়ার পর এটিই তার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক যোগাযোগের প্রথম উল্লেখযোগ্য ঘটনা হিসেবে সামনে এল।রয়টার্সের হাতে আসা ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, লন্ডভিত্তিক ল ফার্ম ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লির বাংলাদেশ
দূতাবাসের ভারপ্রাপ্ত হাই কমিশনার প্রীতি রহমানের কাছে এই অনুরোধপত্র জমা দিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার পূর্বের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে মর্মে খবর পাওয়া গেছে। এই প্রেক্ষাপটে তার নাগরিক অধিকার এবং আন্তর্জাতিক মানবাধিকার সনদের বাধ্যবাধকতা অনুযায়ী দ্রুত নতুন পাসপোর্ট ও পরিচয়পত্র ইস্যু করার অনুরোধ জানানো হয়েছে।এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২৪ সালের নভেম্বরে ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে দমনপীড়নের নির্দেশদাতা হিসেবে হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ডের রায় প্রদান করে। তবে ভারত থেকে তিনি বরাবরই এই সমস্ত অভিযোগ অস্বীকার করে আসছেন এবং ডিসেম্বরের মধ্যে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করার ইচ্ছা
প্রকাশ করেছিলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সূত্রে জানা গেছে, আইনি আনুষ্ঠানিকতা ও প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই তার দেশে ফেরার সুনির্দিষ্ট তারিখ নির্ধারিত হবে।এদিকে শেখ হাসিনার এই আবেদন এবং সম্ভাব্য দেশে ফেরার পরিকল্পনা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নতুন উত্তেজনার জন্ম দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে, তাকে ঘিরে তৈরি হওয়া এই পরিস্থিতি প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে ঢাকার চলমান কূটনৈতিক সম্পর্কেও প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। এ বিষয়ে মন্তব্য জানার জন্য রয়টার্স যোগাযোগ করলেও বাংলাদেশ হাই কমিশন বা সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত