রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন নতুন প্রেমে সুস্মিতা সেন

নতুন প্রেমে সুস্মিতা সেন

সায়মা সাদিয়া :  অবৈবাহিক সম্পর্ক ও একের পর এক প্রেম সুস্মিতা সেনের জীবনে নতুন কিছু নয়। কারণ এর আগেও তিনি বহুবার সম্পর্কে জড়িয়েছেন। তবে এবারে হইচইটা একটু বেশিই হচ্ছে। কারণ এবার তিনি সম্পর্কে জড়িয়েছেন ভারতের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ললিত মোদির সঙ্গে।

মালদ্বীপে তোলা সুষ্মিতার সঙ্গে একটি ছবি শেয়ার করে ললিত জানিয়ে দিয়েছেন, প্রেম করছেন তারা! এখনও বিয়ে করেননি, খুব শিগগিরই হয়তো করে ফেলবেন।

ললিত মোদিকে নিয়ে সুষ্মিতা সেনের জীবনে প্রেমিকের সংখ্যা এক ডজন পেরিয়ে গেল। এ তালিকায় আরও রয়েছেন- ওয়াসিম আকরাম, মহেশ ভাট, অনিল আম্বানি।

সর্বশেষ নিজের চেয়ে বয়সে ছোট রোহমান শলের সঙ্গে সম্পর্কে ছিলেন সুষ্মিতা। কিছু দিন হলো বিচ্ছেদ ঘোষণা করেছেন তার সঙ্গে। তার আগে প্রেম থেকে ঘোরাঘুরি, পার্টি থেকে খাওয়াদাওয়া, সবই নিয়মিত প্রকাশ্যে আনতেন দু’জনে। পেশায় মডেল রোহমানের সঙ্গে এখনও অভিনেত্রীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।

রোহমানের আগে মুম্বাইয়ের রেস্তরাঁ মালিক ঋত্বিকের সঙ্গে ভালোবাসায় জড়িয়েছিলেন সুস্মিতা। ক্রিকেট তারকা জাহির খান এবং বলিউড অভিনেত্রী সাগরিকা ঘাটকের বিয়েতে একসঙ্গে দেখা গিয়েছিল তাদের।

মডেল-অভিনেতা রণদীপের প্রেমে এক সময়ে হাবুডুবু খেয়েছেন সুস্মিতা। রীতিমতো শোরগোল ফেলেছিল তাদের সম্পর্ক। ‘কর্মা অ্যান্ড হোলি’ ছবির শ্যুটে আলাপ থেকে প্রেম। বিচ্ছেদের পরেও বন্ধুই রয়ে গেছেন তারা।

সুস্মিতার আর এক হইচই ফেলা প্রেম পরিচালক বিক্রম ভাটের সঙ্গে। ‘দস্তক’ ছবিতে কাজ করতে গিয়ে বিবাহিত বিক্রমের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন অভিনেত্রী। তার জেরে নাকি ঘর ভেঙেছিল পরিচালকের!

বিক্রমের সঙ্গে প্রেম ভেঙে একা হয়ে পড়া সুস্মিতার মনে জায়গা করে নিয়েছিলেন হোটেলমালিক সঞ্জয়। সম্পর্ক অবশ্য বেশি দূর গড়ায়নি।

এছাড়াও বান্টি সচদেব, সাবির ভাটিয়া, মুদস্‌সর আজিজ, মানব মেনন, রজত তারা- এ নামগুলোও সুষ্মিতার প্রেমিকের তালিকায় রয়েছে। এসব সম্পর্কের বেশিরভাগই ছিল বেশ সংক্ষিপ্ত। তবে এর মধ্যে গুঞ্জন রয়েছে, পাকিস্তানি ক্রিকেটার ওয়াসিম আকরামকে নাকি বিয়েও করেছিলেন সুষ্মিতা।

আর রজত তারা হলেন স্মিতার জীবনে প্রথম প্রেম। তখনও বিশ্বসুন্দরীর খেতাব জোটেনি অভিনেত্রীর। দিল্লিবাসী, সদ্যতরুণী সুস্মিতা সে সময়েই রজতের সঙ্গে সম্পর্কে জড়ান।

খুঁজুন