রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
রাজনীতি নতুন রাজনৈতিক দলে যোগদানের সিদ্ধান্ত চূড়ান্ত নয়

নতুন রাজনৈতিক দলে যোগদানের সিদ্ধান্ত চূড়ান্ত নয়

নতুন রাজনৈতিক দলে যোগদানের সিদ্ধান্ত এখনো চূড়ান্ত নয়। এ সপ্তাহের শেষদিকে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে এবং যোগদান করলে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেই যোগ দেব বলে মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনে তিনি এসব কথা বলেন।

নাহিদ বলেন, ডিসি সম্মেলনে বিভিন্ন বিষয় উঠে এসেছে। তার মধ্যে একটি হলো বিভিন্ন প্রেস ক্লাবের গ্রুপিং। আমরা জানিয়েছি যে প্রেস কাউন্সিলের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। এ ছাড়া বিভিন্ন সময়ে ছড়ানো গুজব নিয়ে কথা হয়েছে।

তিনি বলেন, চূড়ান্ত সিদ্ধান্তের আগেই কিছু মিডিয়া দলে যোগদানের বিষয়ে খবর ছাপিয়েছে। আমার মনে হয়েছে কাজটি ঠিক হয়নি।

আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসার আগে অনুমানভিত্তিক নিউজ করা ঠিক না বলেও উল্লেখ করেন তিনি।

খুঁজুন