সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
রাজনীতি নয়াপল্টনে বিএনপি'র সমাবেশ শুরু

নয়াপল্টনে বিএনপি'র সমাবেশ শুরু


বিডি টুডেস ডেস্ক:


বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে সমাবেশ করছে বিএনপি। নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শনিবার (২৯ জুন) বিকাল ৩টায় সমাবেশের কার্যক্রম শুরু হয়।


দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।



 এছাড়া বক্তব্য দেবেন স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা। প্রায় আট মাস পর দলের চেয়ারপারসনের মুক্তির দাবিতে এ কর্মসূচি দিয়েছে তারা।


এদিকে সকাল থেকে দুই দফা বৃষ্টি হওয়ায় নয়া পল্টনের সড়কের দুই প্রান্তে পানি জমে থাকে। তবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন নেতাকর্মীরা।


ছয়টি খোলা ট্রাক একত্রিত করে তৈরি করা অস্থায়ী মঞ্চে টানানো হয়েছে বিশাল ব্যানার। সেখানে খালেদা জিয়ার প্রতিকৃতির পাশে লেখা রয়েছে ‘প্রতিহিংসার শিকার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সমাবেশ’।


খুঁজুন