রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন অবশেষে ক্ষমা চাইলেন পপি

অবশেষে ক্ষমা চাইলেন পপি

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি প্রায় পাঁচ বছর ছিলেন আড়ালে। আর তার এই আড়ালের যাওয়া ঘটনা হঠাৎ করেই। এর মধ্যে গুঞ্জন রটে- বিয়ে করেছেন পপি। হয়েছে সন্তানের মাও। দীর্ঘ আড়াল ভেঙে চলতি বছর ফেব্রুয়ারি প্রকাশ্যে আসেন এই চিত্রনায়িকা। তখন জানা যায়, গুঞ্জন না যা রটেছিল তা সবই সত্যি।

প্রকাশ্যে এসে নায়িকা অভিযোগ করেন তার মা ও ভাইবোনদের বিরুদ্ধে। দ্বন্দ্ব- জমিজমা সংক্রান্ত। এরপর বিষয়টি নিয়ে একটি ফেসবুক লাইভেও আসেন পপি। তারপর আবার আড়াল হন এই অভিনেত্রী।

সম্প্রতি নায়িকার জন্মদিনে (১০ সেপ্টেম্বর) কথা বলেন পপি। সেখানে নিজের অসমাপ্ত সিনেমাগুলোর জন্য নির্মাতাদের প্রতি ক্ষমাও চেয়েছেন তিনি।

পপির কথায়, ‘দুটি নয়, আমার আরও কয়েকটি সিনেমা আটকে আছে। এর জন্য মন থেকে আন্তরিকভাবে দুঃখিত। আমার কারণে নির্মাতারা বিপাকে পড়েছেন। কিন্তু জীবনের সব সিদ্ধান্ত সব সময় নিজের হাতে থাকে না। মনের অজান্তে কিংবা পরিস্থিতির কারণে এই গ্যাপটা তৈরি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ইচ্ছাকৃতভাবে কাজগুলো আটকে যায়নি। আমি কাউকে কোনো দিন বিপদে ফেলিনি, কারো ক্ষতি করিনি। ইচ্ছে আছে, যদি সুযোগ মেলে অসমাপ্ত কাজগুলো শেষ করে দেব। না হলে নির্মাতাদের কাছে ক্ষমা চাওয়া ছাড়া আর কিছু করার নেই। তারা যেন ভুল না বোঝেন, আমাকে যেন মাফ করে দেন।’

এদিকে অভিনয়ে ফেরার সম্ভাবনা খুবই ক্ষীণ বলে জানিয়েছেন পপি। তবে সিনেমা প্রযোজনার প্রতি তার আগ্রহ রয়েছে। অতীতেও প্রযোজক হিসেবে কাজ করেছেন তিনি, যদিও নতুন কোনো প্রযোজনার বিষয় এখনো চূড়ান্ত নয়।



খুঁজুন