রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
রাজনীতি অগ্নিসন্ত্রাসীরা আবারও এক হচ্ছে

অগ্নিসন্ত্রাসীরা আবারও এক হচ্ছে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপির এক নেত্রীর বক্তব্যের প্রেক্ষিতে সাভারসহ বিভিন্ন জায়গায় বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই অগ্নিসন্ত্রাসীরা আবারও নানা ষড়যন্ত্রের জন্য এক হচ্ছে। বাংলাদেশের মানুষ তাদের চিনে ফেলেছে। বাংলাদেশের মানুষ তাদের ওপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

রাজধানীর তেজগাঁওয়ে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

বিএনপিকে উদ্দেশ্য করে আসাদুজ্জামান খান কামাল বলেন, নির্বাচনকে তারা ভয় পায়, তারা নির্বাচন করতে চায় না। নির্বাচন বানচাল করার জন্য তারা নানা ধরনের পাঁয়তারা করবে—সেটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশের মানুষ তাদের উপযুক্ত জবাব দেবে। নির্বাচনের মাধ্যমে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা, তাকে ভোটের মাধ্যমে নির্বাচিত করতে অধীর আগ্রহে জনগণ অপেক্ষা করছে।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ কোনো দিনই ষড়যন্ত্রে বিশ্বাস করে না, আওয়ামী লীগ কখনো পেশি শক্তিতে বিশ্বাস করে না, আওয়ামী লীগ কখনো গান-পাওয়ারে বিশ্বাস করে না, আওয়ামী লীগ বিশ্বাস করে জনগণের শক্তিতে, আওয়ামী লীগ বিশ্বাস করে জনগণের মেনডেটে।

খুঁজুন