রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
রাজনীতি ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না

ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না

জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুল রাহমান বলেছেন, ‘আলেম ওলামা ও ইসলামী দলগুলোর মাথার উপর কেউ যেন কাঠাল ভাঙ্গতে না পারে এ জন্য ঐক্যের বিকল্প নাই। সব ইসলামী দল ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না।’  আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের দ্বাদশ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। 

জামায়াতে আমির আরও বলেন, ‘সামনের বাংলাদেশ চলবে চব্বিশের মুক্তিযুদ্ধে অংশ নেওয়া তরুণদের আকাঙ্ক্ষা অনুযায়ী। নতুন বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল থাকবে ঐক্যবদ্ধ।’   জামায়াতে ইসলাম ছাড়াও খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশনে অংশ নেন বিএনপি, জামায়াত, এবিপার্টি, ইসলামি আন্দোলনসহ অন্যান্য দলের নেতাকর্মীরা।   সকাল ৯টার মধ্যেই অধিবেশন স্থলে সারাদেশ থেকে আগত কয়েক হাজার খেলাফত মজলিস ও অন্যান্য দলের প্রতিনিধিরা সমবেত হন। অধিবেশন উদ্বোধন করেন খেলাফত মজলিসের উপদেষ্টা ও সাবেক আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক। সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের মুহতারাম আমির, মাওলানা আব্দুল বাছিত আজাদ।

খুঁজুন