রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
রাজনীতি অন্তর্বর্তী সরকারের সংবিধান সংস্কারের কোনো এখতিয়ার নেই

অন্তর্বর্তী সরকারের সংবিধান সংস্কারের কোনো এখতিয়ার নেই

অন্তর্বর্তী সরকারের সংবিধান সংস্কারের কোনো এখতিয়ার নেই বলে মত দিয়েছেন ড. মুহাম্মদ ইউনুস এর সাত দফা বাস্তবায়ন নাগরিক কমিটির নেতারা। সকালে জাতীয় প্রেসক্লাবের মানিক মিয়া হলে দেশ পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারের করণীয় শীর্ষক আলোচনা সভায় বক্তার দাবি করেন আওয়ামী লীগ দীর্ঘদিন যে অপশাসন করে গেছে যে গণহত্যা করেছে তাদের আর এই দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। আর তাদেরকে যারা এদেশের রাজনীতিতে পুনর্বাসনের চেষ্টা করবে তারা জাতীয় বেইমান হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে। ২০০৮ থেকে ২৪ সাল পর্যন্ত যে ভারত বাংলাদেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়ে শেখ হাসিনাকে ফ্যাসিবাদ বাস্তবায়ন করেছে সেই ভারতকে তিন হাজার মেট্রিকটন ইলিশ পাঠানো ঠিক হয়নি বলেও মতামত দেন তারা। তারা বলেন অন্তর্বর্তী সরকারের কেউ যদি রাজনৈতিক দল করতে চায় তাদের উপদেষ্টার পদ ছেড়ে দল করতে হবে। কোনো গণহত্যাকারী রাজনৈতিক দল কখনোই রাজনীতিতে ফিরতে পারে না আওয়ামী লীগেরও সেই সুযোগ নেই। দেশের আদালতে তার যেমন বিচারের সম্মুখীন করতে হবে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি বন্ধ করা যাবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়কের নামে ছাত্রলীগ বা শিবিরের নেতাকর্মী তাকাটা ক্ষতির কিছু না তারা অন্যায় করলে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে পিটিয়ে হত্যা কেউ সমর্থন করে না।পতিত সরকারের এজেন্টরা এসব কাজে জড়িত থাকতে পারে। 

খুঁজুন