সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক ওমান সাগর ‘কবরস্থানে’ পরিণত হবে যুক্তরাষ্ট্রের

ওমান সাগর ‘কবরস্থানে’ পরিণত হবে যুক্তরাষ্ট্রের

যুদ্ধ শুরুর পর বিশ্বে তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ আছে। যুক্তরাষ্ট্রকে ইরানের বন্দর অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন দেশটির এক শীর্ষ কর্মকর্তা। তিনি সতর্ক করে বলেছেন, অবরোধ অব্যাহত থাকলে ওমান সাগর যুক্তরাষ্ট্রের জন্য ‘কবরস্থানে’ পরিণত হতে পারে।

ইরানের এক্সপেডিয়েন্সি কাউন্সিলের সদস্য ও দেশটির রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি)-এর সাবেক কমান্ডার মোহসেন রেজাই রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে এমন মন্তব্য করেন বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে।

রেজাই বলেন, ইরানি সামরিক বাহিনী আরও সংঘাতের জন্য প্রস্তুত। তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে পরামর্শ দিচ্ছি অবরোধ শেষ করুন, না হলে ওমান সাগর আপনাদের জন্য কবরস্থানে পরিণত হবে।’

ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের কথিত নৌ অবরোধকে ‘যুদ্ধের কাজ’ হিসেবে উল্লেখ করেন তিনি বলেন, এর বিরুদ্ধে প্রতিরোধ করা তেহরানের অধিকার। রেজাই আরও দাবি করেন, ইরানের নৌ অবরোধ দীর্ঘায়িত হলে তা বিশ্ব অর্থনীতির জন্যও ক্ষতিকর প্রভাব ফেলবে।

খুঁজুন