আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির গেলসেনকির্চেন শহরে শিশুদের একটি খেলার মাঠের বেঞ্চে বসে কান্নার সময় পৌরসভার কর্মকর্তাদের জরিমানার মুখে পড়েছেন এক নারী। পড়াশোনা ও আর্থিক দুশ্চিন্তার কারণে চরম মানসিক চাপে থাকা ৩১ বছর বয়সী হানা নামের ওই নারী একাকী সময় কাটাতে সেখানে গিয়েছিলেন। সঙ্গে কোনো শিশু না থাকা সত্ত্বেও খেলার মাঠে বসার কারণে পৌর আইন ভঙ্গের দায়ে তাঁকে ২৫ ইউরো জরিমানা করা হয়।
জার্মান সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ২৫ অক্টোবর এই ঘটনা ঘটে। মানসিকভাবে ভেঙে পড়ে ফুফুকে ফোন করার সময় পৌরসভার তিনজন কর্মকর্তা হানার কাছে আসেন এবং তাঁর সঙ্গে কোনো শিশু আছে কি না তা জানতে চান। তিনি নেতিবাচক উত্তর দিলে কর্মকর্তারা তাঁকে জরিমানার রসিদ ধরিয়ে দেন।
শহরের পৌর বিধিমালা অনুযায়ী, খেলার মাঠগুলো কেবল ১৪ বছর বা তার কম বয়সী শিশুদের জন্য সংরক্ষিত এবং অভিভাবকরা কেবল শিশুদের সঙ্গেই সেখানে প্রবেশ করতে পারেন। এমন পরিস্থিতিতে কর্মকর্তাদের মানবিক আচরণ না করার ঘটনায় হানা ও স্থানীয় বাসিন্দারা তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন।
অন্যদিকে, গেলসেনকির্চেন সিটি কাউন্সিল কর্মকর্তাদের এই সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়ে জানিয়েছে যে শিশু অপহরণের ঝুঁকি কমাতেই এই নিয়ম কার্যকর রাখা হয়েছে। এমনকি খেলার মাঠের অননুমোদিত ব্যবহারের জন্য জরিমানার পরিমাণ আরও বাড়ানোর একটি প্রস্তাব নিয়েও বর্তমানে আলোচনা চলছে।
শিশুদের খেলার মাঠের বেঞ্চে বসে কাঁদছিলেন নারী, জরিমানা করল কর্তৃপক্ষ
শিশুদের খেলার মাঠের বেঞ্চে বসে কাঁদছিলেন নারী, জরিমানা করল কর্তৃপক্ষ
আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির গেলসেনকির্চেন শহরে শিশুদের একটি খেলার মাঠের বেঞ্চে বসে কান্নার সময় পৌরসভার কর্মকর্তাদের জরিমানার মুখে পড়েছেন এক নারী। পড়াশোনা ও আর্থিক দুশ্চিন্তার কারণে চরম মানসিক চাপে থাকা ৩১ বছর বয়সী হানা নামের ওই নারী একাকী সময় কাটাতে সেখানে গিয়েছিলেন। সঙ্গে কোনো শিশু না থাকা সত্ত্বেও খেলার মাঠে বসার কারণে পৌর আইন ভঙ্গের দায়ে তাঁকে ২৫ ইউরো জরিমানা করা হয়।জার্মান
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ২৫ অক্টোবর এই ঘটনা ঘটে। মানসিকভাবে ভেঙে পড়ে ফুফুকে ফোন করার সময় পৌরসভার তিনজন কর্মকর্তা হানার কাছে আসেন এবং তাঁর সঙ্গে কোনো শিশু আছে কি না তা জানতে চান। তিনি নেতিবাচক উত্তর দিলে কর্মকর্তারা তাঁকে জরিমানার রসিদ ধরিয়ে দেন।শহরের পৌর বিধিমালা অনুযায়ী, খেলার মাঠগুলো কেবল ১৪ বছর বা তার কম বয়সী শিশুদের জন্য সংরক্ষিত এবং অভিভাবকরা কেবল
শিশুদের সঙ্গেই সেখানে প্রবেশ করতে পারেন। এমন পরিস্থিতিতে কর্মকর্তাদের মানবিক আচরণ না করার ঘটনায় হানা ও স্থানীয় বাসিন্দারা তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন।অন্যদিকে, গেলসেনকির্চেন সিটি কাউন্সিল কর্মকর্তাদের এই সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়ে জানিয়েছে যে শিশু অপহরণের ঝুঁকি কমাতেই এই নিয়ম কার্যকর রাখা হয়েছে। এমনকি খেলার মাঠের অননুমোদিত ব্যবহারের জন্য জরিমানার পরিমাণ আরও বাড়ানোর একটি প্রস্তাব নিয়েও বর্তমানে আলোচনা চলছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] |
গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত