রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
আন্তর্জাতিক ওমানের উপকূলে ক্ষেপণাস্ত্রের আঘাতে তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত

ওমানের উপকূলে ক্ষেপণাস্ত্রের আঘাতে তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত

ওমানের উপকূলের কাছে হরমুজ প্রণালীতে একটি তেলবাহী ট্যাংকার অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়ে অচল হয়ে পড়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

মঙ্গলবার সকালে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এ তথ্য জানিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ব্রিটিশ সামুদ্রিক সংস্থা জানিয়েছে, ওমানের উপকূলের কাছে হরমুজ প্রণালীতে একটি তেলবাহী ট্যাংকার অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্রের  আঘাতে ক্ষতিগ্রস্ত হয়ে অচল হয়ে পড়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইউকেএমটিও জানায়, ‘তেলবাহী ট্যাংকারের মাস্টার জানিয়েছেন, জাহাজটি অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ইঞ্জিন কক্ষ ক্ষতিগ্রস্ত হয়ে জাহাজটি অচল হয়ে পড়েছে। তবে জাহাজের সব ক্রু নিরাপদ আছেন।’

ঘটনাটি ওমানের আশ শিশাহ এলাকার প্রায় ৯ নটিক্যাল মাইল (১৬ দশমিক ৭ কিলোমিটার) উত্তর-পূর্বে ঘটেছে।

সংস্থাটি অনলাইনে প্রকাশিত বিবৃতিতে জানিয়েছে, জাহাজটি কোন দেশের এবং এটি কোন দিকে যাচ্ছিল—সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।

যুক্তরাষ্ট্র ও ইসরাইল গত ফেব্রুয়ারি মাসের শেষ দিকে ইরানে হামলা চালানোর পর থেকে তেহরান কার্যত হরমুজ প্রণালীতে নৌ চলাচল অবরুদ্ধ করে রেখেছে। ইরান এই পথে চলাচলকারী জাহাজের কাছ থেকে টোল আদায়ের উদ্যোগ নিয়েছে এবং নিজেদের নির্ধারিত রুট এড়িয়ে চলার চেষ্টা করছে—এমন অভিযোগে কয়েকটি জাহাজে হামলাও চালিয়েছে।

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ ষষ্ঠ মাসে প্রবেশের কাছাকাছি সময়ে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সোমবার ইরানের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক চাপ প্রয়োগের পরিকল্পনার কথা জানিয়েছেন। তিনি এই পরিকল্পনাকে ‘অর্থনৈতিকভাবে শ্বাসরুদ্ধ’ হিসেবে বর্ণনা করেন। 

খুঁজুন