অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি সাংবাদিক, লেখক, কবি, সাহিত্যিক ও একাডেমিকদের অন্যতম বৃহৎ পেশাজীবী সংগঠন অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (এবিজেএ)-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও নির্বাচন আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে।
এজিএম ও নির্বাচন সামনে রেখে সংগঠনের প্রস্তুতি সভা ও নৈশভোজ গত ২০ সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় সিডনির ব্যাংকসটাউনের চিলি বাসিল অথেন্টিক থাই রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি মোহাম্মাদ আবদুল মতিনের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ। এতে সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সদস্যদের পাশাপাশি সাধারণ সদস্যরাও অংশ নেন।
সভায় এবিজেএর সাংগঠনিক কার্যক্রম, আসন্ন এজিএম ও নির্বাচন, সদস্যপদ নবায়ন, নতুন সদস্য অন্তর্ভুক্তি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে সাংগঠনিক প্রস্তুতি জোরদার এবং সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
ঘোষিত নির্বাচনী সময়সূচি অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম চলবে। ১ থেকে ৫ অক্টোবর সদস্যপদের আবেদন যাচাই-বাছাই করা হবে। ৭ থেকে ১৫ অক্টোবর মনোনয়নপত্র গ্রহণ ও জমা দেওয়া যাবে। ১৫ থেকে ২০ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আগামী ২৫ অক্টোবর রোববার নির্বাচন অনুষ্ঠিত হবে।
সভায় এবিজেএর ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি সাংবাদিক, লেখক, কবি, সাহিত্যিক ও একাডেমিকদের মধ্যে পেশাগত যোগাযোগ, পারস্পরিক সহযোগিতা ও কল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণের বিষয়ে সদস্যরা মতামত দেন।
বাংলাদেশি সাংবাদিকদের জন্য একটি ঐক্যবদ্ধ পেশাজীবী সংগঠন গড়ে তোলার লক্ষ্যে ২০১৪ সালে এবিজেএর উদ্যোগের সূচনা হয়। ২০১৭ সালে সিডনি প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিলের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত হয়। পরবর্তীতে সংগঠনটির নাম পরিবর্তন করে অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন করা হয়।
প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি সাংবাদিকদের পেশাগত যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে যুক্ত রয়েছে। বিভিন্ন দুর্যোগ ও সংকটের সময় সাংবাদিক, কমিউনিটির সদস্য এবং বাংলাদেশে দুর্যোগকবলিত মানুষের সহায়তায়ও সংগঠনটি বিভিন্ন উদ্যোগ নিয়েছে।
সভায় এবিজেএর প্রেস ও মিডিয়া কমিউনিকেশন সেক্রেটারি মোহাম্মদ জিয়াউল কবির জিহনের বড় ভাই, প্রবীণ সাংবাদিক ও কমিউনিটি নেতা শরিফ আল মোমিনের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয় এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
সভায় বক্তব্য দেন ড. রতন কুন্ডু, আকিদুল ইসলাম, এএইচএম মাসুম বিল্লাহ, হাজী মোহাম্মদ দেলোয়ার, আতাউর রহমান, আবুল কালাম আজাদ, আরিফুর রহমান খাদেম, রেজাউল করিম, দিলারা জাহান, সৈয়দা ইশরাত সুলতানা, আজাদ আলম, শরিফুল ইসলাম স্বপন, এহতেশাম মুজিব মৃদুল, আসিফ ইকবাল ও সুহৃদ সোহান হকসহ সংগঠনের সদস্যরা।
বক্তারা বলেন, অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি সাংবাদিক, লেখক, কবি, সাহিত্যিক ও একাডেমিকদের পেশাগত যোগাযোগ, পারস্পরিক সহযোগিতা ও কল্যাণে এবিজেএ কাজ করে যাচ্ছে। সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করতে নবীন ও প্রবীণ সাংবাদিকসহ সংশ্লিষ্ট পেশাজীবীদের সম্পৃক্ত করার ওপরও গুরুত্ব দেন তারা।
সভা শেষে এবিজেএ সভাপতি মোহাম্মাদ আবদুল মতিন সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে আসন্ন এজিএম ও নির্বাচন সফলভাবে সম্পন্ন করতে সংগঠনের সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের নির্বাচন ২৫ অক্টোবর,
অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের নির্বাচন ২৫ অক্টোবর,
অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি সাংবাদিক, লেখক, কবি, সাহিত্যিক ও একাডেমিকদের অন্যতম বৃহৎ পেশাজীবী সংগঠন অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (এবিজেএ)-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও নির্বাচন আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। এজিএম ও নির্বাচন সামনে রেখে সংগঠনের প্রস্তুতি সভা ও নৈশভোজ গত ২০ সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় সিডনির ব্যাংকসটাউনের চিলি বাসিল অথেন্টিক থাই রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মোহাম্মাদ আবদুল মতিনের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ। এতে সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সদস্যদের পাশাপাশি সাধারণ সদস্যরাও অংশ নেন। সভায় এবিজেএর সাংগঠনিক কার্যক্রম, আসন্ন এজিএম ও নির্বাচন, সদস্যপদ নবায়ন, নতুন সদস্য অন্তর্ভুক্তি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে সাংগঠনিক প্রস্তুতি জোরদার এবং সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। ঘোষিত নির্বাচনী সময়সূচি অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম চলবে। ১ থেকে ৫ অক্টোবর সদস্যপদের আবেদন যাচাই-বাছাই করা হবে। ৭ থেকে ১৫ অক্টোবর মনোনয়নপত্র গ্রহণ ও জমা দেওয়া যাবে। ১৫
থেকে ২০ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আগামী ২৫ অক্টোবর রোববার নির্বাচন অনুষ্ঠিত হবে। সভায় এবিজেএর ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি সাংবাদিক, লেখক, কবি, সাহিত্যিক ও একাডেমিকদের মধ্যে পেশাগত যোগাযোগ, পারস্পরিক সহযোগিতা ও কল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণের বিষয়ে সদস্যরা মতামত দেন। বাংলাদেশি সাংবাদিকদের জন্য একটি ঐক্যবদ্ধ পেশাজীবী সংগঠন গড়ে তোলার লক্ষ্যে ২০১৪ সালে এবিজেএর উদ্যোগের সূচনা হয়। ২০১৭ সালে সিডনি প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিলের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত হয়। পরবর্তীতে সংগঠনটির নাম পরিবর্তন করে অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন করা হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি সাংবাদিকদের পেশাগত যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে যুক্ত রয়েছে। বিভিন্ন দুর্যোগ ও সংকটের সময় সাংবাদিক, কমিউনিটির সদস্য এবং বাংলাদেশে দুর্যোগকবলিত মানুষের সহায়তায়ও সংগঠনটি বিভিন্ন উদ্যোগ নিয়েছে। সভায় এবিজেএর প্রেস ও মিডিয়া কমিউনিকেশন সেক্রেটারি মোহাম্মদ জিয়াউল কবির জিহনের বড় ভাই, প্রবীণ সাংবাদিক ও কমিউনিটি নেতা শরিফ আল মোমিনের মৃত্যুতে
শোক প্রস্তাব গ্রহণ করা হয়। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয় এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়। সভায় বক্তব্য দেন ড. রতন কুন্ডু, আকিদুল ইসলাম, এএইচএম মাসুম বিল্লাহ, হাজী মোহাম্মদ দেলোয়ার, আতাউর রহমান, আবুল কালাম আজাদ, আরিফুর রহমান খাদেম, রেজাউল করিম, দিলারা জাহান, সৈয়দা ইশরাত সুলতানা, আজাদ আলম, শরিফুল ইসলাম স্বপন, এহতেশাম মুজিব মৃদুল, আসিফ ইকবাল ও সুহৃদ সোহান হকসহ সংগঠনের সদস্যরা। বক্তারা বলেন, অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি সাংবাদিক, লেখক, কবি, সাহিত্যিক ও একাডেমিকদের পেশাগত যোগাযোগ, পারস্পরিক সহযোগিতা ও কল্যাণে এবিজেএ কাজ করে যাচ্ছে। সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করতে নবীন ও প্রবীণ সাংবাদিকসহ সংশ্লিষ্ট পেশাজীবীদের সম্পৃক্ত করার ওপরও গুরুত্ব দেন তারা। সভা শেষে এবিজেএ সভাপতি মোহাম্মাদ আবদুল মতিন সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে আসন্ন এজিএম ও নির্বাচন সফলভাবে সম্পন্ন করতে সংগঠনের সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত