মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন চট্টগ্রাম বন্দরে নিলাম-অযোগ্য ১২৬ কনটেইনার পণ্য ধ্বংস করা হচ্ছে জিম্বাবুয়ে টি-টোয়েন্টি দলে ফিরলেন ক্রিমার মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল ২০২৬ শুরু মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষিণ আফ্রিকায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলবে বাংলাদেশ : ডি ভিলিয়ার্স রদ্রিকে না পেলেও স্কোয়াড নিয়ে সন্তুষ্ট মরিনহো ট্রাম্পের নতুন শুল্কের পাল্টা পদক্ষেপ ঘোষণা করবে কানাডা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ
প্রবাস অস্ট্রেলিয়ায় চলছে ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘দম’

অস্ট্রেলিয়ায় চলছে ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘দম’

দেশের প্রেক্ষাগৃহে সাফল্যের পর এবার আন্তর্জাতিক অঙ্গনে যাত্রা শুরু করেছে ঈদে মুক্তি পাওয়া দুই আলোচিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘দম’। 
শুক্রবার থেকে অস্ট্রেলিয়ার ১৯টি প্রেক্ষাগৃহে একযোগে প্রদর্শিত হচ্ছে নির্মাতা তানিম নূরের সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। একই সঙ্গে দেশটির বিভিন্ন শহরে শুরু হয়েছে আফরান নিশো অভিনীত সিনেমা ‘দম’-এর বিশেষ প্রদর্শনী।

সিনেমাটির পরিবেশক বঙ্গজ ফিল্মস জানিয়েছে, অস্ট্রেলিয়ার ব্যাংকস টাউন, ক্যাম্পবেল টাউন ও ক্যারোসলসহ বিভিন্ন শহরের ১৯টি প্রেক্ষাগৃহে ‘বনলতা এক্সপ্রেস’ মুক্তি পেয়েছে। দেশে মাত্র চার দিনেই কোটি টাকার টিকিট বিক্রির রেকর্ড গড়া এই সিনেমাটি নিয়ে প্রবাসীদের মাঝেও ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।

আগামী এপ্রিল থেকে এটি যুক্তরাজ্যের প্রেক্ষাগৃহগুলোতেও মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। তারকাবহুল এই সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, শরিফুল রাজ, আজমেরী হক বাঁধন ও জাকিয়া বারী মমসহ আরও অনেকে।

অন্যদিকে, সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমা ‘দম’ ঘিরেও দর্শকের ব্যাপক চাহিদা রয়েছে। ২৭ মার্চ ব্যাংকসটাউন হলে স্থানীয় সময় রাত ৯টা ১৫ মিনিটে সিনেমাটির প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

প্রযোজক শাহরিয়ার শাকিল জানিয়েছেন, পরের দিন ২৮ মার্চ বিকেল ৫টায় প্রসপেক্ট-এ এবং সমাপনী দিন ২৯ মার্চ ওয়েরিবি হলে সন্ধ্যা ৬টায় সিনেমাটি প্রদর্শিত হবে। ‘দম’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো, পূজা চেরি ও চঞ্চল চৌধুরী।

খুঁজুন