রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
প্রবাস অস্ট্রেলিয়ার মেলবোর্নে বাংলাদেশি বংশোদ্ভূত শিশুর মর্মান্তিক মৃত্যু

অস্ট্রেলিয়ার মেলবোর্নে বাংলাদেশি বংশোদ্ভূত শিশুর মর্মান্তিক মৃত্যু

অস্ট্রেলিয়ার মেলবোর্নের মেলটন সাউথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি বংশোদ্ভূত সাত বছর বয়সী শিশু সা’দ ইবনে মাসুদ কাজী (Sa’ad Ibne Masud Kazi) নিহত হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মাসুদ কাজী (রানা)-এর কনিষ্ঠ পুত্র।

পুলিশ জানায়, গত ১৯ এপ্রিল বিকেলে বাসার সামনে স্কুটার চালানোর সময় একটি পার্ক করা ভ্যানের পাশ দিয়ে যাচ্ছিল। এসময় প্রতিবেশীর চালিত একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি।

ঘটনার পর চালক ঘটনাস্থলে থেকে শিশুটিকে বাঁচানোর চেষ্টা করেন। সিসিটিভি ফুটেজে তাকে ভেঙে পড়া অবস্থায় দেখা যায়। পুলিশ এটিকে একটি দুঃখজনক দুর্ঘটনা হিসেবে দেখছে এবং চালক তদন্তে সহযোগিতা করছেন। সংশ্লিষ্ট পরিবার সূত্রে জানা গেছে, ওই চালকও মানসিকভাবে ভীষণভাবে আঘাতপ্রাপ্ত, কারণ তার নিজের সন্তানরাও নিহত শিশুর সমবয়সী এবং তারা একসঙ্গে খেলাধুলা করত।

এ ঘটনায় এলাকা ও বাংলাদেশি কমিউনিটিজুড়ে শোকের ছায়া নেমে আসে। নিহতের পরিবার গভীর শোকের মধ্যেও চালককে ক্ষমা করে দিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে এবং আবাসিক এলাকায় শিশুদের নিরাপত্তায় আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে।

অস্ট্রেলিয়ায় প্রতি বছরই আবাসিক সড়কে উল্লেখযোগ্য সংখ্যক শিশু দুর্ঘটনার শিকার হয়। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের এলাকায় গতি নিয়ন্ত্রণ ও সতর্কতা অত্যন্ত জরুরি।

গত ২১ এপ্রিল মেলবোর্ন গ্র্যান্ড মসজিদে জানাজা শেষে তাকে ফ্লিন্ডার্স মেমোরিয়াল পার্কে দাফন করা হয়। পরিবারের পক্ষ থেকে মরহুমের মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

খুঁজুন