বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
রাজধানীতে সকালে হালকা শীতের অনুভূতি, তাপমাত্রা ১৯.৫ • বোর্ডে ভোটাভুটির পর পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ • দ্বিপাক্ষিক বিনিময় ও কারিগরি অংশীদারিত্বে সম্মত বাংলাদেশ ও মাল্টা রোয়িং ফেডারেশন • ইয়ামালকে ছাড়া কীভাবে খেলতে হয় বার্সেলোনা ‘জানে’ • তথ্য কমিশনকে গতিশীল ও কার্যকর করার আহ্বান তথ্য অধিকার ফোরামের • নাপোলির বিপক্ষে হারের শঙ্কা কাটিয়ে পয়েন্ট পেল সিটি • জমজমাট লড়াইয়ে আর্সেনাল-ডর্টমুন্ডের ড্র • বেলিংহ্যামের অসাধারণ গোল, প্রথমার্ধে ছন্নছাড়া রেয়াল মাদ্রিদের পরে গোল উৎসব • রোনালদো এখন ৯৮৭ • নারীদের জন্য ইনসেপ্টার গর্ভনিরোধক ইনজেকশন
ধর্ম অশুভ শক্তি দমনের মাধ্যমে বিশ্ব শান্তি প্রতিষ্ঠিত হবে

অশুভ শক্তি দমনের মাধ্যমে বিশ্ব শান্তি প্রতিষ্ঠিত হবে

ফটিকছড়ি প্রতিনিধি :

সংখ্যালঘু বলতে কিছু নেই, যারা ধর্মকে ব্যবহার করে অপকর্ম লিপ্ত তাদেরকে 

সংখ্যালঘু বলে আখ্যায়িত করেছেন বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) এর চেয়ারম্যান ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী। তিনি বলেন, এ দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল থেকেই এ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিদ্যমান। সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ নস্যাৎ করতে পারবে না। তিনি ২৩ অক্টোবর শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলাধীন ভূজপুর, ফটিকছড়ি পৌরসভা, নাজিরহাট পৌরসভা, দক্ষিন ফটিকছড়ির বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। তিনি বলেন, প্রতিটি ধর্মের মূল মর্মবাণী হচ্ছে শান্তি ও মানবতার জয়গান। মানবতাকে অগ্রাধিকার দিয়ে মূল্যায়ন করলেই ধরনীতে শান্তি অবধারিত। সমাজের অন্যায়, অবিচার, অশুভ শক্তি দমনের মাধ্যমে বিশ্ব শান্তি প্রতিষ্ঠিত হবে। পূজা মন্ডপ পরিদর্শনকালে তার সাথে ছিলেন দলটির ফটিকছড়ি উপজেলার আহবায়ক এইচ এম মঞ্জুরুল আনোয়ার চৌধুরী, আবু তৈয়ব, মোজাম্মেল হক, মো. হাসান, মো. হাবিবউল্লাহ, মো. বাবুল মো.জোবায়েদ, কামাল উদ্দিন, নূরু উদ্দিনসহ আরো অনেকেই। এসময় স্ব স্ব পূজা মন্ডপের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

খুঁজুন