সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান
আন্তর্জাতিক পাকিস্তানের সীমানায় ভারতীয় বিমান !

পাকিস্তানের সীমানায় ভারতীয় বিমান !

গভীর নিম্নচাপের জেরে উত্তর ভারতে শুরু হয়েছে তুমুল বর্ষণ। খারাপ আবহাওয়ার কারণে বাতিল হয়েছে একাধিক বিমান। প্রতিকূল আবহাওয়ার ফলে অনেক বিমান সঠিক সময়ে নামতে পারেনি।

রবিবার শ্রীনগর জম্মুর একটি ইন্ডিগো বিমান আবহাওয়ার কারণে অবতরণ করতে পারেনি নির্দিষ্ট বিমানবন্দরে। ফলে, মাঝ আকাশেই দীর্ঘক্ষণ চক্কর দিচ্ছিল বিমানটি। এমনকি খারাপ আবহাওয়ার কারণে সীমানা ভেদ করে পাকিস্তানের আকাশে ঢুকে পড়তে বাধ্য হয়।

পরে অমৃতসরে অবতরণ করে বিমানটি। সূত্রের খবর, জম্মু বিমান বন্দরে নামার কথা ছিল ওই বিমানের। কিন্তু আবহাওয়ার কারণেই ঘটে এমন বিপত্তি।

বিমানটি নিরাপদে অমৃতসর বিমানবন্দরে অবতরণ করায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ইন্ডিগোর কর্তারা। ইন্ডিগো বিমানের এক কর্তার কথায়, বেশিক্ষণ পাকিস্তানের আকাশে চক্কর দিতে হলে বড় বিপদে পড়তে পারত বিমানটি। হতে পারত নিরাপত্তা সংক্রান্ত সমস্যাও।

খুঁজুন