সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
আন্তর্জাতিক পাল্টা শুল্ক ঘোষণার পর কানাডার বিরুদ্ধে ট্রাম্পের পাল্টা আক্রমণ

পাল্টা শুল্ক ঘোষণার পর কানাডার বিরুদ্ধে ট্রাম্পের পাল্টা আক্রমণ

বাণিজ্য আলোচনা ভেঙে যাওয়ার পর যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি| এর পরিপ্রেক্ষিতে রোববার কানাডার বিরুদ্ধে ফের পাল্টা আক্রমণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প|

ট্রাম্প তার ট্রুথ সোশ্যালের এক পোস্টে বলেন, ‘কানাডা একটি রাজ্য হওয়ার সুবিধা ভোগ করতে চায়, কিন্তু রাজ্য হতে চায় না!’

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে|

তিনি বলেন, ‘তারা বহু বছর ধরে আমাদের মহান কৃষকদের ওপর বিপুল পরিমাণ শুল্ক আরোপ করেছে| আর নয়!’

কার্নি শনিবার ঘোষণা করেন, আগামী ৮ সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর নতুন কানাডীয় শুল্ক কার্যকর হবে| এর আওতায় বিশেষ করে যুক্তরাষ্ট্রের ইস্পাত ও দুগ্ধশিল্পকে লক্ষ্যবস্তু করা হবে|

এদিকে কানাডা থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া প্রায় ২০ বিলিয়ন ডলার মূল্যের পণ্যের ওপর নতুন ৫০ শতাংশ মার্কিন শুল্ক শনিবার থেকে কার্যকর হয়েছে| এটি কানাডার যুক্তরাষ্ট্রে মোট রপ্তানির ৫ দশমিক ৫ শতাংশের সমান|

খুঁজুন