বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
রাজস্ব ব্যবস্থাপনার ডিজিটাল কার্যক্রমে ব্যবসায়ীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান নভোথিয়েটারের সাবেক মহাপরিচালক আরশাদ উল্লাহ ও তার স্ত্রীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা নাটোরে চলনবিলে জব্দকৃত অবৈধ জাল ধ্বংস এমবাপ্পের হ্যাটট্রিকে সোসিয়েদাদকে উড়িয়ে দিল রিয়াল গত ১৭ বছরে নারীর প্রতি সহিংসতা সবচেয়ে বেশি হয়েছে: ড. তিতুমীর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সাফল্যে খুশি স্টিভ ওয়াহ চ্যাম্পিয়ন্স লিগ ড্র : লিগ পর্বের সিডিং পট চূড়ান্ত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দৃশ্যমান : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর পাশে বসলেন স্বরাষ্ট্রমন্ত্রী নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক পারমাণবিক হামলার হুমকি রাশিয়ার

পারমাণবিক হামলার হুমকি রাশিয়ার

ইউক্রেনে রাশিয়া হেরে গেলে পারমাণবিক যুদ্ধ হবে। বৃহস্পতিবার ন্যাটোকে সতর্ক করে একথা বলেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ।

এক টেলিগ্রাম বার্তায় মেদভেদেভ বলেন, প্রথাগত যুদ্ধে একটি পারমাণবিক ক্ষমতাধর দেশ হেরে গেলে পারমাণবিক যুদ্ধের সূচনা হতে পারে। তিনি আরও বলেন, পরমাণু শক্তিগুলো কখনো বড় ধরনের সংঘাতে হারে না। কারণ এর ওপর তাদের ভাগ্য নির্ভর করে। তাই, ন্যাটো ও অন্যান্য পশ্চিমা প্রতিরক্ষা নেতাদের উচিত যুদ্ধ নীতির ঝুঁকি বিবেচনা করা। মেদভেদেভ বর্তমানে পুতিনের নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ হিসেবেও পরিচিতি।

খুঁজুন