জাতীয় ডেস্ক: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য কোনো আবেদন করেননি বলে জানিয়েছে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত খবরের বিপরীতে হাইকমিশন স্পষ্ট করেছে যে, এই তথ্যের কোনো বাস্তব সত্যতা নেই। ভারতে অবস্থানরত শেখ হাসিনার ব্যক্তিগতভাবে আবেদন করার বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন বলে উল্লেখ করা হয়েছে।
নদীতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, লন্ডনভিত্তিক একটি ল ফার্ম থেকে সম্প্রতি শেখ হাসিনার নামে পাসপোর্ট ও এনআইডি ইস্যুর একটি অনুরোধপত্র ই-মেইলে পাওয়া গেছে। তবে ওই ই-মেইলের সত্যতা বা শেখ হাসিনার কোনো অনুমোদন এবং প্রমাণাদি যাচাই করা সম্ভব হয়নি। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রাপ্ত ই-মেইলটি ইতোমধ্যে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।
এর আগে বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত শেখ হাসিনা দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন এবং তার আইনজীবীদের মাধ্যমে এই আবেদন জমা দেওয়া হয়েছে। এই প্রতিবেদনের পরই মূলত বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়। তবে হাইকমিশনের বক্তব্য অনুযায়ী, সেই আবেদনের পেছনে শেখ হাসিনার নিজস্ব কোনো সরাসরি উদ্যোগ বা সংশ্লিষ্টতা নিশ্চিত করা যায়নি।
উল্লেখ্য, গত ২০২৪ সালের আগস্ট মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন ঘটে এবং তিনি পদত্যাগ করে ভারতে চলে যান। বর্তমানে দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে এবং তার আইনি পরিস্থিতি নিয়ে নানা আলোচনা চলছে। রয়টার্সের কাছে শেখ হাসিনা দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছিলেন।
‘পাসপোর্ট ও এনআইডির জন্য হাসিনা নিজে আবেদন করেননি’
‘পাসপোর্ট ও এনআইডির জন্য হাসিনা নিজে আবেদন করেননি’
জাতীয় ডেস্ক: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য কোনো আবেদন করেননি বলে জানিয়েছে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত খবরের বিপরীতে হাইকমিশন স্পষ্ট করেছে যে, এই তথ্যের কোনো বাস্তব সত্যতা নেই। ভারতে অবস্থানরত শেখ হাসিনার ব্যক্তিগতভাবে আবেদন করার বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন বলে উল্লেখ করা হয়েছে।নদীতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, লন্ডনভিত্তিক একটি ল ফার্ম থেকে সম্প্রতি শেখ হাসিনার নামে পাসপোর্ট ও এনআইডি
ইস্যুর একটি অনুরোধপত্র ই-মেইলে পাওয়া গেছে। তবে ওই ই-মেইলের সত্যতা বা শেখ হাসিনার কোনো অনুমোদন এবং প্রমাণাদি যাচাই করা সম্ভব হয়নি। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রাপ্ত ই-মেইলটি ইতোমধ্যে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।এর আগে বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত শেখ হাসিনা দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন এবং তার আইনজীবীদের মাধ্যমে এই আবেদন জমা দেওয়া হয়েছে। এই প্রতিবেদনের পরই মূলত বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা
শুরু হয়। তবে হাইকমিশনের বক্তব্য অনুযায়ী, সেই আবেদনের পেছনে শেখ হাসিনার নিজস্ব কোনো সরাসরি উদ্যোগ বা সংশ্লিষ্টতা নিশ্চিত করা যায়নি।উল্লেখ্য, গত ২০২৪ সালের আগস্ট মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন ঘটে এবং তিনি পদত্যাগ করে ভারতে চলে যান। বর্তমানে দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে এবং তার আইনি পরিস্থিতি নিয়ে নানা আলোচনা চলছে। রয়টার্সের কাছে শেখ হাসিনা দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছিলেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত