পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপি। আজ সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবীর মূল শিক্ষা হলো রাসূলুল্লাহ (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণ করে সমাজে শান্তি, সমতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা।
তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করাই আমাদের ব্রত হওয়া উচিত। তাঁর শিক্ষা হলো ধর্ম-বর্ণ নির্বিশেষে শান্তি, ক্ষমা, ধৈর্য, সমতা, সহনশীলতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা।
রুহুল কবির রিজভী বলেন, ‘বর্তমান বিশ্বে আমরা যদি ইসলামের শান্তির মহাবাণী অনুসরণ করি, তাহলে কোনো যুদ্ধ-বিগ্রহ থাকবে না, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে, অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠিত হবে এবং সমাজে কোনো বিশৃঙ্খলা থাকবে না।’
তিনি বলেন, আমাদের উচিত ন্যায়ের পথে, শান্তির পথে ও সাম্যের পথে রাসূলুল্লাহ (সা.)-এর আদর্শ অনুসরণ করা। আজকের দিনে আমাদের নতুন করে উপলব্ধি করতে হবে- আমরা যদি শান্তির পথে থাকি এবং রাসূলুল্লাহ (সা.)-এর জীবনাদর্শ ও তাঁর সাহাবিদের আদর্শ অনুসরণ করি, তাহলে দেশে কোনো অশান্তি, বিশৃঙ্খলা ও বৈষম্য থাকবে না।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, আব্দুস সালাম আজাদ, পানি সম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানিসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপি। আজ সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবীর মূল শিক্ষা হলো রাসূলুল্লাহ (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণ করে সমাজে শান্তি, সমতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করাই আমাদের ব্রত হওয়া উচিত। তাঁর শিক্ষা হলো ধর্ম-বর্ণ নির্বিশেষে শান্তি,
ক্ষমা, ধৈর্য, সমতা, সহনশীলতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। রুহুল কবির রিজভী বলেন, ‘বর্তমান বিশ্বে আমরা যদি ইসলামের শান্তির মহাবাণী অনুসরণ করি, তাহলে কোনো যুদ্ধ-বিগ্রহ থাকবে না, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে, অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠিত হবে এবং সমাজে কোনো বিশৃঙ্খলা থাকবে না।’ তিনি বলেন, আমাদের উচিত ন্যায়ের পথে, শান্তির পথে ও সাম্যের পথে রাসূলুল্লাহ (সা.)-এর আদর্শ অনুসরণ করা। আজকের দিনে আমাদের নতুন করে উপলব্ধি করতে হবে- আমরা যদি শান্তির পথে থাকি এবং রাসূলুল্লাহ (সা.)-এর জীবনাদর্শ
ও তাঁর সাহাবিদের আদর্শ অনুসরণ করি, তাহলে দেশে কোনো অশান্তি, বিশৃঙ্খলা ও বৈষম্য থাকবে না। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, আব্দুস সালাম আজাদ, পানি সম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানিসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত