রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
ধর্ম পবিত্র কুরআন মাজীদে স্পষ্টভাবে কিছু ধ্বংসের ঘোষণা দেয়া হয়েছে

পবিত্র কুরআন মাজীদে স্পষ্টভাবে কিছু ধ্বংসের ঘোষণা দেয়া হয়েছে

১।ধ্বংস প্রত্যেক মিথ্যাবাদী পাপাচারীর জন্য'। (সুরা জাসিয়াহ-৭)


২।ধ্বংস তার যে (মানুষের) পিছনে অপবাদ রটায়'। (সুরাহ হুমাযাহ- ১)


৩।ধ্বংস তার যে (মানুষকে) সামনে অপমানিত করে'। (সুরাহ হুমাযাহ: ১)


৪।ধ্বংস তার যে সম্পদ জমা করে এবং তা গুনে গুনে রাখে'। (সুরাহ হুমাযাহ : ১-২)


৫।ধ্বংস তাদের যাদের অন্তর আল্লাহর স্মরণ হতে কঠোর হয়ে গেছে'। (সুরা যুমার: ২২)



৬।ধ্বংস সে সব নামাজীর যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন'। (সুরা মাউন: ৪)


৭।ধ্বংস তাদের যারা পরিমাপে কম দেয়'। (সুরাহ মুতাফফিন: ১)


৮।ধ্বংস ঐ সকল মিথ্যারোপকারীর যারা কিয়ামতকে অস্বীকার করে'। (সুরাহ মুতাফফিন: ১০-১১)


৯।ধ্বংস তাদের জন্য যারা নিজ হাতে কিতাব রচনা করে এবং সামান্য মূল্য লাভের জন্য বলে এটা আল্লাহর নিকট হতে'। (সূরা আল-বাকারাহ: ৭৯)


১০।ধ্বংস ও কঠিন শাস্থি ঐ সকল কাফিরদের জন্য নির্দিষ্ট যারা পরকালের তুলনায় দুনিয়াকে অগ্রাধিকার দেয় এবং আল্লাহর পথ হতে লোকদেরকে বাঁধা প্রদান করে'। (সুরা ইবরাহিম:২-৩)


১১।ধ্বংস ঐ সকল লোকদের যারা আল্লাহ সম্পর্কে অযথা মিথ্যা কথা বানায়'। (সুরাহ আম্বিয়া: ১৮)


১২।ধ্বংস ঐ সকল কাফিরদের যারা ধারনা করে আসমান, যমীন ও এর মাঝে যা কিছু আছে, আল্লাহ সেগুলো অনর্থক সৃষ্টি করেছেন'। (সুরাহ ছোয়াদ: ২৭)


১৩।ধ্বংস তাদের যারা আল্লাহর সাথে শরীক করে'। (সুরাহ হা-মীম সেজদাহ-৬)


১৪। ধ্বংস সেই জাতির জন্য যারা নিজেদের নবীকে অস্বীকার করেছে (সূরা আশ-শু'আরা:১৩৯)

খুঁজুন