বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে সারের পর্যাপ্ত মজুত আছে, কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
অর্থ ও বাণিজ্য পদত্যাগ করেছেন বীমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান

পদত্যাগ করেছেন বীমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান

ঘুষ নেওয়া ও অবৈধভাবে শেয়ার ব্যবসার সঙ্গে জড়িত থাকাসহ দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে পদত্যাগ করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন।

মঙ্গলবার (১৪ জুন) অর্থমন্ত্রীর কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে বুধবার (১৫ জুন) মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

ড. মোশাররফ হোসেন ২০২০ সালের সেপ্টেম্বরে আইডিআর-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দুই বছর পার হতে না হতেই দুর্নীতির অভিযোগে পদ ছাড়তে বাধ্য হলেন তিনি।

একাধিক লাইফ বীমা কোম্পানিতে মুখ্য নির্বাহী কর্মকর্তা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন ড. এম মোশাররফ হোসেন। তিনি একাধিক আর্থিক প্রতিষ্ঠানের স্বাধীন পরিচালক ও বোর্ড অডিট কমিটির চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন। বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সহ-সভাপতির দায়িত্বও পালন করেছেন এম মোশাররফ হোসেন।

বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি থেকে ডিপ্লোমাসহ বিমা বিষয়ে এমবিএ ডিগ্রি করেছেন মোশাররফ হোসেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের বিমা শিল্প ও বিনিয়োগ বিষয়ে গবেষণা কার্য সম্পাদন করে ২০০৬ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

খুঁজুন