রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
প্রবাস পোস্টাল ভোটে নিবন্ধনের সময় বাড়াল ইসি

পোস্টাল ভোটে নিবন্ধনের সময় বাড়াল ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৫ জানুয়ারি পর্যন্ত পোস্টাল বিডি অ্যাপে নিবন্ধন করা যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেলা তিনটার পরে এক প্রেসব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, আমাদের পোস্টাল ভোট বিডিতে আমাদের প্রবাসী এবং দেশের অভ্যন্তরে যে তিন ক্যাটাগরির মানুষ বা ভোটাররা নিবন্ধন করে ভোটদানের যে সময়সীমা আমরা করেছিলাম ৩১ ডিসেম্বর পর্যন্ত, এটা প্রবাস থেকে এবং দেশের অভ্যন্তরে থেকে অনেকে এখনো কমপ্লিট করতে পারছেন না। এজন্য আমাদেরকে বারবার করে অনুরোধ করছেন। আমরা যেন একটু সময়টা বাড়িয়ে দেই। সেই বিবেচনা করে কমিশন সিদ্ধান্ত নিয়েছে নিবন্ধন আগামী ৫ জানুয়ারি পর্যন্ত চলমান থাকবে। আগামী বছরের ৫ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত এটা থাকবে। এটা আর বাড়ানোর কোন সুযোগ থাকবে না।

এর আগে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনের সময়সীমা ২৫ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত ছিল। পরে সেটা বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল।

খুঁজুন