রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন পপি অভিনীত শেষ সিনেমা আসছে

পপি অভিনীত শেষ সিনেমা আসছে

আড়ালে যাওয়ার আগে পুরোপুরি প্রস্তুতকৃত ‘ডাইরেক্ট অ্যাটাক’ নামের একটি সিনেমায় অভিনয় করেছিলেন চিত্রনায়িকা পপি। সেটি মুক্তির মিছিলে আসছে। 

এটির পরিচালক সাদেক সিদ্দিকী জানিয়েছেন , আগামী নভেম্বরে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রেই অভিনয় করেছিলেন এই চিত্রনায়িকা। আড়ালে যাওয়ার আগে সিনেমাটি নিয়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন পপি। 

তখন তিনি বলেছিলেন, এটি তার অভিনয় জীবনের ভালো একটি সিনেমা। যাতে তিনি সাবলীল অভিনয় করেছেন। আমিন খান ও ইমন- এই দুই নায়কের একমাত্র নায়িকা হিসেবে তিনি এ সিনেমায় অভিনয় করেছেন। কথা ছিল সিনেমাটি মুক্তির আগে এটির প্রচারণায় অংশ নেবেন। কিন্তু অন্তরালবাসিনী হওয়ার কারণে সিনেমাটির পরিচালকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছেন। তারপরও পরিচালক সিনেমাটির সফলতা নিয়ে আশাবাদী।

এ প্রসঙ্গে পরিচালক সাদেক সিদ্দিকী বলেন, পপির সঙ্গে এখন যোগাযোগ নেই আমার। তবে তা না থাকলেও এ সিনেমায় সে আন্তরিকভাবে অভিনয় করেছে; যা মুক্তিপেলেই দেখতে পাবেন দর্শক। করোনার কারণেই এটির মুক্তি দিতে দেরি করছি আমি। আশা করছি নির্ধারিত সময়েই এটি প্রেক্ষাগৃহে দেখতে পাবে সবাই।

এদিকে আগের মতোই মিডিয়া থেকে বিচ্ছিন্ন পপি। তার ঘনিষ্ঠ একাধিক সূত্র জানিয়েছেন, পপি ধানমণ্ডি এলাকায় বসবাস করছেন।

খুঁজুন