মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর প্রবাসী ভাইয়ের ঘর থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রবাসী ভাইয়ের ঘর থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধীঃ

পটুয়াখালীর মির্জাগঞ্জে প্রবাসী ভাইয়ের ঘর থেকে জাহিদুল ইসলাম (২৪) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

সোমবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮ টায় উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের মহিষকাটা বাজারের উত্তর পাশে ভাইয়ের বাসা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। এ সময় শয়ন কক্ষের খাটের উপর থেকে "আমি আর উপায় খুঁজে পাই নাই। পারলে ক্ষমা করবেন " লেখা চিরকুটও উদ্ধার করে পুলিশ। মৃত জাহিদ উপজেলার উত্তর ঝাঁটিবুনিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত শাহ আলম শিকদারের ছেলে।

মৃতের খালা হামিদা বেগম বলেন, বাবা-মা মারা যাওয়ার পরে বোন আসমার সাথে বরিশালে থাকতো জাহিদ। ভোটার হওয়ার জন্য গত রবিবার মেঝ ভাই প্রবাসী শামীমের বাসায় আসেন জাহিদ। গতকাল রবিবার মেঝ ভাইয়ের স্ত্রী জুবাইদা বরিশাল ননদের বাসায় বেড়াতে যান। ঘটনার দিন বোন আসমা সকাল থেকে জাহিদের মুঠোফোন কল করলে সে রিসিভ না করলে সকালে খালা হামিদাকে খোঁজ নিতে বলেন। হামিদা রান্না শেষ করে আসরের সময় বাড়ী গিয়ে ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করলেও ভিতর থেকে কোন সাড়া শব্দ না পেয়ে পাশের বাসায় গিয়ে মাগরিবের নামাজ আদায় করে আবারো দরজার কাছে এসে ডাকাডাকি করে,এ সময় বাড়ীর পার্শ্ববর্তী রাস্তা দিয়ে তার ভাইয়ের ছেলে সমীর মৃধা (১৪) কে দেখতে পেয়ে ডাক দেয়। পরে সমীর ঘরের পার্শ্বে গাছ উঠে ঘরের চালের টিন সরিয়ে ঘরের ভিতর প্রবেশ করে জাহিদকে মাঝ ঘরের রুয়ার (আড়া) সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দিয়ে দরজা খুললে প্রতিবেশীরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেয়।

এ বিষয়ে মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করা হয়েছে, সুরতহাল প্রতিবেদন তৈরী করা হচ্ছে, নিহতের স্বজন ও উর্ধতন কর্মকর্তাদের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

খুঁজুন