রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
রাজনীতি প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা

প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় নরেন্দ্র মোদি লিখেছেন, ‘ভারতের জনগণের পক্ষ থেকে আপনাকে এবং বাংলাদেশের জনগণকে আনন্দঘন উৎসব ঈদ-উল-ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানাই।

বার্তায় ভারতের প্রধানমন্ত্রী উল্লেখ করেন, পবিত্র রমজান মাসব্যাপী ভারতসহ বিশ্বের মুসলমানগণ রোজা রেখেছেন এবং প্রার্থনা করেছেন। ঈদ-উল-ফিতরের এই শুভক্ষণ উপলক্ষে মুসলিম উম্মাহর সাথে বিশ্ববাসীও একাত্মতা ও ভ্রাতৃত্বের মূল্যবোধ উপলব্ধি করতে পারছে।

নরেন্দ্র মোদি অত্যন্ত প্রশংসা করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাক্তিগত উদ্যোগের ফলেই দু’দেশের বহুমুখী অংশীদারিত্বমূলক সম্পর্ক বিশ্বে প্রতিবেশী সম্পর্কের রোল মডেলে পরিণত হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, তিনি শেখ হাসিনার সাথে ধারাবাহিকভাবে কাজ করে দু’দেশের সম্পর্ক আরো নতুন উচ্চতায় নিয়ে যেতে চান।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঈদ-উল-ফিতর উপলক্ষে দু’দেশের জনগণসহ বিশ্ববাসীর শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সুখী জীবন কামনা করেন।

সূত্র : বাসস

 

খুঁজুন