রবিবার, ২২ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
ইরানের নতুন মিসাইল সিটি পরিদর্শন আইআরজিসি প্রধানের • ‘হ্যান্সি ক্রনিয়ের ম্যাচ-ফিক্সিংয়ের চেয়েও বড় অস্ট্রেলিয়ার বল টেম্পারিং কেলেঙ্কারি’ • নিউক্যাসলের মাঠে পয়েন্ট হারাল আর্সেনাল • গোল করার পর স্ট্রেচারে মাঠ ছাড়লেন দুয়ে • মন্ত্রী-প্রতিমন্ত্রীদের কথায় বিতর্ক: কীভাবে দেখছে বিএনপি, সরকারের কী পদক্ষেপ? • জাবিতে ৯৬ শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে শেষে হল বিতর্ক উৎসব • দেশে স্বর্ণের দামে আবারও বড় পতন • সালমানের ‘মনস্টার’: বিশেষ দিনে আসছে টিজার, মুক্তি কবে • চুয়াডাঙ্গা ছাত্রদলের কমিটি ঘোষণা, নেতৃত্বে জুয়েল-কৌশিক • ইমনের চার ও ছক্কায় আফগানদের বিদায় করে সেমিতে বাংলাদেশ
জাতীয় প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফরের তারিখ পরিবর্তন

প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফরের তারিখ পরিবর্তন

জাতীয় ডেস্ক: পূর্বনির্ধারিত তারিখ পরিবর্তন করে আগামী দুই ডিসেম্বর কুষ্টিয়া সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মূলত ৩০ নভেম্বর নির্ধারিত এই সফর দুই দিন পেছানো হয়েছে বলে নতুন সিদ্ধান্ত জানানো হয়েছে। কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার গণমাধ্যমের কাছে এই তারিখ পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ওই দিন যশোর সেনানিবাসে সশস্ত্র বাহিনীর একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পর প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় পৌঁছাবেন।

সফরকালে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল উদ্বোধন করার কথা রয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর এই হাসপাতালটি চালু হলে কুষ্টিয়া ও আশপাশের জেলার বাসিন্দারা উন্নত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন। এছাড়া দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ঐতিহ্যবাহী কুষ্টিয়া সুগার মিলস লিমিটেড এবং মোহিনী মিলস লিমিটেডের পুনরুজ্জীবন ও কর্মসংস্থান সৃষ্টি নিয়ে আলোচনা হতে পারে। প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন উৎপাদনহীন থাকায় স্থানীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ায় এগুলো চালুর দাবি রয়েছে জেলাবাসীর।

নির্বাচন-পরবর্তী উন্নয়ন পরিকল্পনা এবং নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সরকারের জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি যেমন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ডের বিষয়টি সফরের আলোচনায় বিশেষ গুরুত্ব পেতে পারে। এর আগে প্রধানমন্ত্রীর সফর সফল করতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি উচ্চপর্যায়ের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছিল। ওই সভায় সার্বিক নিরাপত্তা, শৃঙ্খলা এবং প্রটোকল বিষয়ে আলোচনা করে বিভিন্ন উপকমিটি গঠন করা হয়েছিল।

কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার আশা প্রকাশ করেছেন যে, প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে জেলার উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। স্থানীয় রাজনৈতিক ও সাধারণ মহলের ধারণা, প্রধানমন্ত্রীর এই সফর এই অঞ্চলের দীর্ঘদিনের নানা সমস্যার সমাধানে ইতিবাচক ভূমিকা রাখবে। নতুন সূচি অনুযায়ী সব প্রস্তুতি সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা কাজ করে যাচ্ছেন।

খুঁজুন