মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর প্রধানমন্ত্রীর নির্দেশে নতুন ঘর পাচ্ছেন

প্রধানমন্ত্রীর নির্দেশে নতুন ঘর পাচ্ছেন

 উচিংছা রাখাইন কায়েস,রাঙ্গামাটি ঃ

-প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাফ উইমেন্স চ্যাম্পিয়ানশিপ, ২০২২ এর শিরোপা বিজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের একজন গর্বিত সদস্য রুপনা চাকমার জন্য তার নিজ শহর রাঙ্গামাটিতে একটি ঘর নির্মাণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। বাংলাদেশ সাফ নারী চ্যাম্পিয়নশীপের ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়েছে।

প্রধানমন্ত্রী বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম৭78± সম্মেলনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থান করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে রুপনা চাকমার জীর্ণ কুটিরের ছবি ভাইরাল হলে তা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এবং তিনি এই নির্দেশ দেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করে জানান-যুক্তরাষ্ট্রে অবস্থারত প্রধানমন্ত্রী রুপনা চাকমার ঘর নির্মাণের নির্দেশ দিয়েছেন। রুপনা চাকমা সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের সেরা গোলরক্ষক হয়েছেন।

এব্যপারে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান জানান, সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী সেরা গোলকিপার রুপনা চাকমার বাড়ি তৈরি করে দেয়ার জন্য নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানান, নির্দেশনা পেয়েই আমরা কাজ শুরু করেছি। আমি ইতোমধ্যে নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশনা দিয়েছি। বুধবার বিকালে এলজিইডির প্রকৌশলী নিয়ে ঘর নির্মাণের বিষয়ে সরেজমিন দেখে আসবেন। আশা করছি দ্রুত সময়ের মধ্যে আমরা এটি করে দিতে পারবো।

নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলুর রহমান জানান, দুপুরে জেলা প্রশাসক প্রধানমন্ত্রীর নির্দেশনার বিষয়ে জানান। নির্দেশনা অনুযায়ী এলজিইডি প্রকৌশলীকে নিয়ে রুপনা চাকমার বাসায় দিয়ে ঘরের বিভিন্ন স্থান ও জায়গা পরিদর্শন করেছি। আশা করি দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে পারবো। আগামী এক মাসের মধ্যেই কাজ সম্পন্ন করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন ইউএনও।

রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার দুর্গম ভুঁইয়া আদাম গ্রামে রুপনা চাকমার বাড়ি। সাফজয়ী বাংলাদেশ দলের আরেক গর্বিত সদস্য ঋতুপর্ণা চাকমার বাড়ি কাউখালীর ঘাগড়া ইউনিয়নের মগাছড়ি গ্রামে। রাঙ্গামাটি জেলার দুই ফুটবলারের কীর্তিতে আনন্দের জোয়ার বইছে পুরো রাঙ্গামাটি জুরে।

প্রসঙ্গত, সোমবার (১৯ সেপ্টেম্বর) নেপালের কাঠমান্ডুতে নেপালকে ৩-১ গোলে হারিয়ে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন বাংলাদেশের ফুটবল দল। খেলায় সেরা গোলরক্ষকের স্বীকৃতি পেয়েছেন রাঙ্গামাটির নানিয়ারচরের বাসিন্দা বাংলাদেশ নারী ফুটবল দলের গোলরক্ষক রূপনা।

খুঁজুন