সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর প্রধানমন্ত্রীর নির্দেশে টাঙ্গাইলের অসুস্থ দুই ভাই-বোনের চিকিৎসা শুরু

প্রধানমন্ত্রীর নির্দেশে টাঙ্গাইলের অসুস্থ দুই ভাই-বোনের চিকিৎসা শুরু

রোকসানা মনোয়ার ঃ

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার অসুস্থ দুই ভাই-বোন পিন্টু ও নাসরিনের চিকিৎসা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর 'শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট' এ তাদের ভর্তি করা হয়েছে। তাদের হতদরিদ্র পিতা-মাতার পক্ষে এই চিকিৎসা করানো সম্ভব হচ্ছিল না।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডাঃ সামন্ত লাল সেন এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল বাশার মোঃ খুরশিদ আলম প্রধানমন্ত্রীর নির্দেশ পেয়ে এ দুই ভাই-বোনের চিকিৎসার ব্যবস্থা করেন। তারা বর্তমানে প্লাস্টিক সার্জারির বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ তানভীর আহমেদের তত্ত্বাবধানে চিকিৎসা পাচ্ছেন।

একটি জাতীয় দৈনিকের মাধ্যমে সংবাদটি প্রধানমন্ত্রীর নজরে এলে এই দুই অসহায় ভাই-বোনের চিকিৎসা করতে তিনি নির্দেশনা প্রদান করেন। পিন্টু ইনস্টিটিউটের ৮০১ নম্বর পুরুষ ওয়ার্ডের ৩০ নম্বর বেডে এবং ৯০১ নম্বর মহিলা ওয়ার্ডের ৩০ নম্বর বেডে নাসরিন ভর্তি আছেন। ভর্তির পর পরই তাদের বেশ কিছু পরীক্ষা করানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর আগামী কয়েক দিনের মধ্যে মেডিক্যাল বোর্ড গঠন করে তাদের মূল চিকিৎসা শুরু করা হবে। এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছেন।

খুঁজুন