বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে সারের পর্যাপ্ত মজুত আছে, কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
অর্থ ও বাণিজ্য প্রধানমন্ত্রীর সাথে আইএমএফ ডিএমডি

প্রধানমন্ত্রীর সাথে আইএমএফ ডিএমডি

আসছে ৩০ জানুয়ারিতে নির্ধারিত সভায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ এর নির্বাহী পর্ষদ বাংলাদেশের ঋণ প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দিতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতকালে এমন ইঙ্গিত দিয়েছেন ঢাকা সফররত সংস্থাটির ডিএমডি অ্যান্তইনেত মনসিও সায়েহ। এসময় বেসরকারি বিনিয়োগ, রপ্তানি খাত এবং জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের পরিকল্পনা নিয়েও আলোচনা করেন তিনি ।

গণভবনে এই সাক্ষাত উপলক্ষে এক বিবৃতিতে বলা হয় মূল্যস্ফীতি ও জিডিপি'র তুলনায় ঋণের হার নিয়ন্ত্রণ সহ অর্থনৈতিক নানা ধাক্কা সামলাতে বাংলাদেশের উদ্যোগগুলোর প্রসংশা করছে আইএমএফ। অ্যান্তইনেত বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে বাংলাদেশের অর্থনীতিও ঝুঁকিতে আছে তবে সংকট উত্তরণে সরকারের পদক্ষেপগুলো প্রসংশাযোগ্য। রির্জাভ ঘাটতি মেটাতে সহায়তার প্রশ্নে তিনি বলেন, এজন্য সরকারের নেয়া সংস্কার কর্মসূচিগুলো নিরিক্ষা করছে আইএমএফ কারণ আগামী দিনে রাজস্ব আয় আরও বাড়ানো এবং আর্থিক খাতে স্থিশীলতা জরুরি।  

খুঁজুন