রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন প্রিয়াঙ্কার সঙ্গে অ্যাডভেঞ্চারে যেতে চান বিয়ার গ্রিলস

প্রিয়াঙ্কার সঙ্গে অ্যাডভেঞ্চারে যেতে চান বিয়ার গ্রিলস

তারকাদের সঙ্গে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ান বিয়ার গ্রিলস। তার শো ওয়াইল্ড উইথ বিয়ার গ্রিলস, ওটিটির অন্যতম জনপ্রিয় রিয়ালিটি শো। এই শোয়ে বিয়ার গ্রিলসের সঙ্গে একাধিকবার দেখা গেছে বলিউডের তারকাদের। ভিকি কৌশল থেকে অক্ষয় কুমার, রণবীর সিং এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ছিলেন সেই তালিকায়। এবার ফের এক ভারতীয় তারকার অপেক্ষায় রয়েছেন বিয়ার। তিনি হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

বরাবরই বিয়ারের রিয়ালিটি শোয়ে দেখা গেছে পুরুষ তারকাদের। জঙ্গলে অ্যাডভেঞ্চারের পাশাপাশি উঠে এসেছে তাদের জীবনের গল্প। সম্প্রতি এই শোয়ে গিয়েছিলেন রণবীর সিং। প্রিয়াঙ্কার স্বামী হলিউডের গায়ক-অভিনেতা নিক জোনাসও গিয়েছিলেন বিয়ারের শোয়ে। এবার তিনি সঙ্গী হিসেবে চান প্রিয়াঙ্কাকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ার গ্রিলস বলেন, ‘প্রিয়াঙ্কা অনবদ্য। তার স্বামী একবার আমার অ্যাডভেঞ্চারে সঙ্গী হয়েছিলেন, খুবই ভালো ছেলে। সকলেই প্রিয়াঙ্কাকে পছন্দ করেন, এবং মানুষ তার গল্প শুনতেও ভালোবাসবেন।’

সূত্র : জিনিউজ

খুঁজুন