রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন প্রথম যাকে মন দিয়েছিলেন পূর্ণিমা

প্রথম যাকে মন দিয়েছিলেন পূর্ণিমা

আলোচনা এই মুহূর্তে বৃত্ত তৈরি করছে চিত্রনায়িকা পূর্ণিমাকে কেন্দ্র করে। সম্প্রতি সামনে এসেছে তার নতুন বিয়ের খবর। তারপর থেকেই বিষয়টি নিয়ে চর্চা শুরু করেছেন সবাই। তবে অনেকেই জানেন না এ নায়িকার প্রথম প্রেমের কথা।

একবার এক টিভি অনুষ্ঠানে পূর্ণিমা জানিয়েছিলেন তার প্রথম প্রেম সম্পর্কে। তিনি মন দিয়েছিলেন বলিউড অভিনেতা সালমান খানকে। ‘হাম আপকে হ্যায় কৌন’ সিনেমাটি দেখে সালমানের প্রেমে পড়েছিলেন তিনি। দিয়েছিলেন হৃদয়ে ঠাঁই।

বৃহস্পতিবার (২১ জুলাই) সামনে আসে পূর্ণিমার বিয়ের খবর। তার স্বামীর নাম আশফাকুর রহমান রবিন। একটি বহুজাতিক কোম্পানির বিপণন বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। লেখাপড়া করেছেন অস্ট্রেলিয়ার সিডনির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। এই অভিনেত্রী নিজেই জানান, চলতি বছরের ২৭ মে রবিনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।এর আগে আরও দুই বার বিয়ের পিঁড়িতে বসেছেন পূর্ণিমা। ২০০৫ সালের ৬ সেপ্টেম্বর বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাক কিবরিয়ার সঙ্গে প্রথমবার বিবাহবন্ধনে আবদ্ধ হন। খবরটি তখন গোপন রেখেছিলেন তিনি। কিন্তু সেই বিয়ে বেশিদিন টেকেনি।

২০০৭ সালের ১৫ মে বিচ্ছেদ ঘটে তাদের।পরে ওই বছরের ৪ নভেম্বর চট্টগ্রামের ছেলে আহমেদ ফাহাদ জামালের সঙ্গে দ্বিতীয়বারের মতো গাঁটছড়া বাঁধেন পূর্ণিমা। পারিবারিকভাবে অনুষ্ঠিত হয়েছিল সেই বিয়ে। ২০১৪ সালে ফাহাদ-পূর্ণিমার ঘরে এক কন্যাসন্তান জন্মগ্রহণ করে। একসময় পূর্ণিমার এই সংসারও ভেঙে যায়।

খুঁজুন